মাগুরা মেডিকেল কলেজে শিক্ষার্থীদের পরিচিতি সভা

আলী আশরাফ, মাগুরা প্রতিনিধি | ২ আগষ্ট ২০২২, ২০:০৯

সংগৃহীত

মাগুরা মেডিকেল কলেজের চতুর্থ বর্ষের শিক্ষার্থীদের নবীনবরণ ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।

১আগস্ট সোমবার সকাল ১১টায় মেডিকেল কলেজের হল রুমে অত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষ ডাক্তার অধ্যাপক কামরুল হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা ১ আসনের সংসদ সদস্য এডভোকেট আলহাজ্ব সাইফুজ্জামান শিখর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা মেডিকেল কলেজের কোঅর্ডিনেটর সহযোগী অধ্যাপক ডাক্তার আ ত ম আব্দুল্লাহেল কাফি, অলক কুমার সাহা সাবেক অধ্যক্ষ মাগুরা মেডিকেল কলেজ, ডাক্তার মোঃ জাহাঙ্গীর আলম ৫০০ শয্যা বিশিষ্ট মাগুরা মেডিকেল কলেজ হাসপাতাল, ডাঃ এ এস এম মারুফ হাসান সুপারিনটেনডেন্ট ২৫০ শয্যা বিশিষ্ট মাগুরা সদর হাসপাতাল, ডাঃ মোঃ শহীদুল্লাহ দেওয়ান সিভিল সার্জন মাগুরা, ডাঃ সুশান্ত কুমার বিশ্বাস প্রাক্তন সুপারিনটেনডেন্ট ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতাল মাগুরা। এছাড়া স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য সাইফুজ্জামানের শিখর বলেন, মাগুরা ছোট জেলা হলেও তাদের আন্তরিকতা, সহযোগিতা ও ভালোবাসার কোনো ঘাটতি নাই, তিনি নবাগত শিক্ষার্থীদের মাগুরাবাসীর পক্ষ থেকে স্বাগত জানান এবং পড়াশোনার উন্নতিকল্পে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস প্রদান করেন। তিনি আরো বলেন, মাগুরা মেডিকেল কলেজ মাগুরাবাসীর স্বপ্নের প্রতিষ্ঠান এ প্রতিষ্ঠান থেকে দেশ সেরা চিকিৎসক তৈরি হবে আমরা সেটা বিশ্বাস করি।

অনুষ্ঠানে মাগুরা মেডিকেল কলেজের অধ্যয়নরত শিক্ষার্থীগণ নবাগত শিক্ষার্থীদের ফুল ও উপহার সামগ্রী দিয়ে বরণ করে নেন ও শিক্ষার্থীরা তাদের পরিচয় তুলে ধরেন।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব