জাবির জলাশয়ে মাছের পোনা অবমুক্তকরণ 

আব্দুল মান্নান, জাবি সংবাদদাতা | ১ আগষ্ট ২০২২, ০৪:৫৬

সংগৃহীত

জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) বিভিন্ন জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। 

রবিবার (৩১ জুলাই) বেলা সাড়ে বারোটায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল আলম বিশ্ববিদ্যালয়ের স্কুল ও কলেজ সংলগ্ন পুকুর এবং বিশ্ববিদ্যালয় ক্লাবের দক্ষিণ পাশে মৎস্য অধিদপ্তর প্রদত্ত রুই, কাতলা ও মৃগেল মাছের পোনা অবমুক্ত করণের মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করেন।

এ সময় উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক শেখ মো: মনজুরুল হক, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. রাশেদা আখতার, রেজিস্ট্রার (চুক্তি ভিত্তিক) রহিমা কানিজ, ভারপ্রাপ্ত প্রক্টর আ.স.ম. ফিরোজ-উল-হাসান, মৎস্য অধিদপ্তরের পরিচালক ড. মোহা. সাইনার আলম, উপ-পরিচালক (প্রশাসন) সৈয়দ মো. আলমগীর, ঢাকা বিভাগীয় উপ-পরিচালক মো. জিল্লুর রহমান, জেলা মৎস্য কর্মকর্তা বি এম মোস্তফা কামাল প্রমুখ উপস্থিত ছিলেন। 

মৎস্য অধিদপ্তরের পরিচালক ড. মোহা. সাইনার আলম বলেন, "জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়কে অনুদান হিসেবে ৪০ কে.জি. মাছের পোনা দেয়া হবে। এসব পোনা বিশ্ববিদ্যালয় কর্তৃক নির্ধারিত পুকুর ও জলাশয়ে ছাড়া হবে।”



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা