শিক্ষকতার জীবনে শিক্ষার্থীরাই আমার প্রাপ্তি: অধ্যাপক তালাত সুলতানা

সিয়াম মাহমুদ, সরকারি তিতুমীর কলেজ | ২৯ জুলাই ২০২২, ০৬:৪৫

সংগৃহীত

রাজধানীর সরকারি তিতুমীর কলেজের ২৯ তম অধ্যক্ষ অধ্যাপক তালাত সুলতানা'র বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) ২৩ তম শিক্ষক পরিষদের উদ্দ্যেগে কলেজের শহীদ বরকত মিলনায়তনে দিনব্যাপী নানা আয়োজনের মধ্যে দিয়ে বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তিতুমীর কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক মো: মহিউদ্দিন , শিক্ষক পরিষদের সম্পাদক এএসএম আসাদুজ্জামান, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক কামাল উদ্দিন হায়দার, তিতুমীর কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি রিপন মিয়া ও সাধারণ সম্পাদক মাহমুদুল হক জুয়েল মোড়ল'সহ অন্যান্য শিক্ষকবৃন্দ।

তিতুমীর কলেজের বিগত দিনগুলোর স্মৃতিচারণ করে অধ্যক্ষ অধ্যাপক তালাত সুলতানা বলেন, কর্মজীবনে অনেকগুলো বছর পার করলাম। তিতুমীর কলেজে শত স্মৃতি রয়েছে। দীর্ঘদিন শিক্ষকতায় আমার প্রাপ্তি আমার শিক্ষার্থীরাই। যখন কোথাও কোন দরকারে যাই, তখন অনেকেই এগিয়ে এসে বলে আমি তিতুমীর কলেজের। তখন বেশ ভালোই লাগে। আমি সবার জন্য দোয়া করি তারা যেন প্রত্যেকে ভালো অবস্থানে পৌঁছায় এবং ভালো মনের মানুষ হিসেবে নিজেকে গড়ে তোলে।

অনুষ্ঠানে বক্তারা বিদায়ী অধ্যক্ষের তিতুমীর কলেজের কর্মজীবনে নানা বিষয় স্মৃতিচারণ, অবদান এবং তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বক্তব্য তুলে ধরেন। বক্তব্যকালে তিনি বলেন, "মোর নাম এই বলে খ্যাত হোক, আমি তোমাদেরই লোক"। পরবর্তীতে ফুলেল শুভেচ্ছাসহ বিভিন্ন শুভেচ্ছা উপহার বিদায়ী অধ্যক্ষের হাতে তুলে দেওয়া হয়।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা