পাবিপ্রবিতে গুচ্ছ ভর্তি পরীক্ষা ৩০ জুলাই

পাবনা প্রতিনিধি | ২৬ জুলাই ২০২২, ০৪:৫১

সংগৃহীত

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষের প্রথমবর্ষের স্নাতক (সম্মান) ভর্তি পরীক্ষার যাবতীয় প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। আগামী ৩০ জুলাই এ ইউনিটের পরীক্ষার মধ্য দিয়ে তিন ধাপের পরীক্ষার প্রথম ধাপ শুরু হতে যাচ্ছে।

এ উপলক্ষে সোমবার আইনশৃঙ্খলা বাহিনীর সাথে বিশ্ববিদ্যালয় প্রশাসনের এক সভায় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়। এতে আইনশৃঙ্খলা বাহিনী ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে যাবতীয় সহায়তা প্রদানের আশ্বাস দেন। 

সোমবার সকালে উপাচার্য কার্যালয়ে উপাচার্য অধ্যাপক ড. হাফিজা খাতুনের সভাপতিত্বে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে আইনশৃঙ্খলা বাহিনীর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে ভর্তি পরীক্ষা কমিটির পক্ষ থেকে কমিটির আহবায়ক ও উপাচার্য অধ্যাপক ড. হাফিজা খাতুন জানান, ২০২১-২০২২ শিক্ষাবর্ষের গুচ্ছ ভর্তি পরীক্ষা পদ্ধতিতে ২২টি বিশ্ববিদ্যালয় অংশগ্রহণ করছেন। গুচ্ছ পদ্ধতিতে আবেদনকারীরা পছন্দমত ২২টি বিশ্ববিদ্যালয়ের যে কোনটিতে ভর্তি পরীক্ষা দিতে পারবে। তবে আবেদনকারীদের মধ্যে পাবনার কেন্দ্রসমূহে তিনটি ইউনিটে সরাসরি পরীক্ষায় অংশগ্রহণ করবেন ১৭ হাজার ৪৩৮ জন। এর মধ্যে এ ইউনিটে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্র ছাড়াও আরও ১০টি কেন্দ্রে মোট ১০ হাজার ৭৮৩ জন শিক্ষার্থী অংশগ্রহণ করবেন। ৩০ জুলাই দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত এ (বিজ্ঞান) ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

সভায় উপাচার্য অধ্যাপক ড. হাফিজা খাতুন বলেন, ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। পরীক্ষার দিন বিশ্ববিদ্যালয়ের উন্নয়নমূলক কাজ বন্ধ থাকবে। দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি ব্যতীত কেউ কোন কেন্দ্রে প্রবেশ করতে পারবে না। যেহেতু অনেক মানুষের সমাগম হবে তাই আইনশৃঙ্খলা বাহিনীর সর্বোচ্চ সহযোগিতা দরকার। পাশাপাশি পাবনাবাসীরও সহযোগিতা প্রত্যাশা করছি।  

ভর্তি পরীক্ষা কমিটির যুগ্ম আহবায়ক ও উপ উপাচার্য অধ্যাপক ড. এস এম মোস্তফা কামাল খান বলেন, ভর্তি পরীক্ষা জাতীয় ইস্যু। সকলের সহযোগিতায় সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন করতে হবে। 

সভায় পুলিশের প্রতিনিধি বলেন, পরীক্ষার্থী ও অভিভাবক মিলে প্রায় ৩০ হাজার মানুষের সমাগম ঘটবে। মানুষের হয়রানি কমানোর জন্য ট্রাফিক সিস্টেম উন্নত করা হবে। বিভিন্ন চেক পয়েন্টে তল্লাশী করা হবে। ৬টি মোবাইল টিম সার্বক্ষণিক কাজ করবে। কেউ যাতে অসদুপায় অবলম্বন করতে না পারে সেজন্য আগের দিন থেকে শহরের সকল ফটোস্ট্যাট মেশিন বন্ধ করে দেওয়া হবে। আইনশৃঙ্খলা বাহিনীর সর্বাত্মক সহযোগিতা অব্যাহত থাকবে। প্রত্যেক কেন্দ্রে পুলিশ থাকবে। 

প্রসঙ্গত, বি (মানবিক) ইউনিটের ভর্তি পরীক্ষা আগামী ১৩ আগস্ট ৪টি কেন্দ্রে অনুষ্ঠিত হবে। বি ইউনিটের ভর্তি পরীক্ষায় ৫ হাজার ৩৪৫ জন অংশগ্রহণ করবেন। সর্বশেষ সি (বাণিজ্য) ইউনিটের পরীক্ষা ২০ আগস্ট অনুষ্ঠিত হবে। শুধুমাত্র বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রে ১ হাজার ৩১০ জন পরিক্ষার্থী অংশগ্রহণ করবেন। 

সভায় আরও উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের প্রতিনিধি, রেজিস্ট্রার (চলতি দায়িত্ব), প্রক্টর, পরীক্ষা কমিটির সদস্য সচিবসহ বিভিন্ন কর্মকর্তা। 

উল্লেখ্য, সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (জিএসটি) ভর্তি পরীক্ষা এবছর দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব