জাবিতে ফটো সাংবাদিকতা নিয়ে সেমিনার অনুষ্ঠিত

আব্দুল মান্নান, জাবি সংবাদদাতা | ২৫ জুলাই ২০২২, ০১:৪০

সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের অধীনে অনুষ্ঠিত হয়ে গেলো ফটো সাংবাদিকতা বিষয়ক সেমিনার।

রবিবার (২৪ জুলাই) বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের ৪১৭ নং কক্ষে বেলা সাড়ে ১১টায় এ সেমিনার অনুষ্ঠিত হয়। সেখানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ন্যাশনাল ফোরাম অব ফটোজার্নালিস্ট নেপাল’র (এনএফপিজে) চেয়ারপার্সন প্রদীপ রাজ অন্তা।

প্রদীপ অন্তার বক্তব্যে ওঠে আসে একজন সাংবাদিককে কীভাবে কঠিন সময়ে সংগ্রাম করে টিকে থাকতে হয়; চ্যালেঞ্জিং সময়ে সাংবাদিকদের কীভাবে সাহসের সাথে কাজ করতে হয়। শুধু কোভিড না যে কোনও কঠিন মুহূর্তে সাংবাদিকরা তাদের অবস্থানে অনড় কীভাবে থাকবে সেসব ওঠে আসে অন্তার কথায়।

কোভিড-১৯ পরিস্থিতিতে নেপালের ফটো সাংবাদিকদের কাজ ও বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন প্রদীপ। তিনি বলেন, “কোভিডের সময়টা ফটো সাংবাদিকদের জন্য ছিলো অনেক কষ্টের। অনেক ঝুঁকি নিয়ে আমরা তখন কাজ করেছিলাম। প্রাথমিক দিকে কোভিড রোগীদের যখন ছবি তুলতে যেতাম তখন নিজেদের কোনও সেইফটি ছিল না। তাও ঝুঁকি নিয়ে আমরা কাজ করেছি।”

তিনি আরও বলেন, “শুধু ফটো সাংবাদিকতাই না, আমাদের এনএফপিজে থেকে বিভিন্ন ভাবে মানুষকে সাহায্য করার চেষ্টা করেছিলাম। যেসব সাংবাদিকরা বঞ্চিত হয়েছিল, যেসব প্রাণীরা ক্ষুধার্ত ছিলো, তাছাড়া কোভিড টিকা দেওয়ার ব্যাপারেও আমরা ছিলাম তৎপর।”

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ণ বিভাগের সহকারি অধ্যাপক সালমা আহমেদ। সেমিনার শেষে দর্শকদের প্রশ্নের উত্তর ও নেপালের কিছু ঐতিহাসিক ছবি প্রদর্শন করা হয়।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা