তিতুমীর কলেজের অধ্যক্ষ তালাত সুলতানাকে ‘গার্ড অব অনার’ প্রদান

সিয়াম মাহমুদ, সরকারি তিতুমীর কলেজ  | ২৪ জুলাই ২০২২, ০৩:৩৮

সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সরকারি তিতুমীর কলেজের অধ্যক্ষ তালাত সুলতানাকে ‌গার্ড অব অনার প্রদান করা হয়েছে।

শনিবার (২৩ জুলাই) দুপুর সাড়ে ১২ টায় ক্যাম্পাসের অডিটরিয়ামের সামনে ‘গার্ড অব অনার’ প্রদান করেন বিএনসিসি।

এ সময় উপস্থিত ছিলেন তিতুমীর কলেজের অধ্যক্ষ তালাত সুলতানা, উপাধ্যক্ষ অধ্যাপক মো. মহিউদ্দিন, বিএনসিসি'র তত্ত্বাবধায়ক কাজী মোহাম্মাদ আল নূর, সমাজকর্ম বিভাগের সহকারী অধ্যাপক আবু জাফর মুহাম্মাদ মাসুদ উজ্জামান, অন্যান্য শিক্ষকসহ বিএনসিসি'র সদস্যবৃন্দ।

‘গার্ড অব অনার’ পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন অধ্যক্ষ তালাত সুলতানা। তিনি বলেন, ‘গার্ড অব অনার’ পেয়ে আমার অনেক আনন্দ লাগছে। দীর্ঘদিন যাবত তিতুমীর কলেজের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেছি। সবসময় চেষ্টা করেছি কলেজের উন্নয়ন, শিক্ষার্থীদের পড়াশোনার উন্নয়ন এবং দেশের উন্নয়নে কাজ করার।

তিনি আরও বলেন, বিদায়ের সময়ে আমাকে ‘গার্ড অব অনার’ দেওয়ায় অন্যরকম একটা অনুভূতি কাজ করছে আমার মধ্যে। আমাকে এভাবে সম্মানিত করার জন্য বিএনসিসি'র দায়িত্বশীল ও সকল সদ্স্যকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব