বন্যার্তদের চিকিৎসায় গণস্বাস্থ্যের প্রায় ২৫ লাখ টাকার ঔষধ

আখলাক, গবি প্রতিনিধি | ১ জুলাই ২০২২, ১০:৪৫

সংগৃহীত

সুনামগঞ্জে বন্যা কবলিত এলাকার মানুষের চিকিৎসার জন্য প্রায় ২৫ লক্ষ টাকার জরুরী ঔষধ ও স্বাস্থ্য সুরক্ষা উপকরণ বিতরণ করেছে গণস্বাস্থ্য কেন্দ্র। 

বৃহস্পতিবার (৩০ জুন) বন্যার্তদের জন্য সুনামগঞ্জ সিভিল সার্জনের কার্যালয়ে জরুরী ঔষধ ও স্বাস্থ্য সুরক্ষা উপকরণ বিতরণ কার্যক্রমের আয়োজন করা হয়। এসময় উপস্থিত ছিলেন গণস্বাস্থ্য কেন্দ্রের সুনামগঞ্জ - সিলেটের ত্রাণ কার্যক্রমের প্রধান সমন্বয়ক ডা. হালিমুর রেজা, সুনামগঞ্জ সিভিল সার্জন ডা. আহম্মদ হোসেন, গণস্বাস্থ্য কেন্দ্রের কর্মকর্তা ও স্বেচ্ছাসেবকগণ সহ সিভিল সার্জন কার্যালয়ের কর্মকর্তাগণ। 

জাতিসংঘ শশরনার্থী সংস্থা ইউএনএইচসিআর রোহিঙ্গা স্বাস্থ্য সেবায় তাদের সহযোগী প্রতিষ্ঠান গণস্বাস্থ্য কেন্দ্রকে সিলেট-সুনামগঞ্জ এর বন্যা মোকাবেলায় বিপুল পরিমাণ ওষুধ, সাধারণ সেলাই ড্রেসিং এর যন্ত্রপাতি ও মেডিকেল কনজিউমেবল দান করে। গণস্বাস্থ্য কেন্দ্রের নিজস্ব ছয়টি মেডিকেল টিমের পাশাপাশি সুনামগঞ্জের সিভিল সার্জন অফিসের মাধ্যমে এই ওষুধগুলি বন্যায় ক্ষতিগ্রস্থ রোগীদের বিনামূল্যে চিকিৎসার জন্য ব্যবহার হবে। 

এছাড়াও বিপুল পরিমাণ স্বাস্থ্য সুরক্ষা উপকরণ যেমন, সার্জিক্যাল মাস্ক ৪০,০০০ পিচ; এলকোহল হ্যান্ড রাপ ৬০০ বোতল, কাপড়ের মাস্ক ৫০০০, ফেসিয়াল/ ন্যাপকিন টিস্যু ১০০ পিচ, ফেসিয়াল/ টিস্যু ১০০ পিচ, হ্যান্ড সেনিটাইজার ১০০০ বোতল, লিকুইড সাবান ৪০০০ বোতল বন্যাদূর্গতদের সাহায্যার্থে দিয়েছে গণস্বাস্থ্যের অন্যতম সহযোগী প্রতিষ্ঠান মাল্টিচার ইন্টারন্যাশনাল। 

উল্লেখ্য, সিলেটে ও সুনামগঞ্জের বন্যার্তদের মাঝে একশত টন খাদ্য বিতরণ কার্যক্রম শুরু হয় ১৭ জুন থেকে। এর মধ্যে সুনামগঞ্জ ও সিলেটের প্রায় ২০,০০০ পরিবারকে শুকনা খাবার ও প্রায় দুই হাজার পরিবারকে খাদ্য সামগ্রী যেমন- চাল, ডাল, আলু, মরিচ, লবণসহ গৃহপালিত প্রাণীদের জন্য গো-খাদ্য বিতরণ করা হয়। এছাড়াও সুনামগঞ্জের পাগলা গণস্বাস্থ্য কেন্দ্র হাসপাতালের ১০টি মেডিকেল ক্যাম্পে প্রায় ১ হাজার জনকে ফ্রি চিকিৎসা সেবা দেওয়া হয়। এছাড়া বন্যা পরবর্তীতে কৃষি ও পুনর্বাসন প্রক্রিয়ায় সহযোগীতার হাত বাড়াবে গণস্বাস্থ্য।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর