মৌসুমি ফল উৎসবে মেতেছে গবিসাস

গবি প্রতিনিধি | ১৬ জুন ২০২২, ২২:১৮

সংগৃহীত

চলছে মধুমাস। বিভিন্ন মৌসুমি ফলের সুঘ্রাণে মুখরিত চারপাশ। জৈষ্ঠ্য মাসের এমন বিভিন্ন প্রজাতির ফল নিয়ে ‘মৌসুমি ফল উৎসব’ পালন করেছে সাভারের গণ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (গবিসাস)। 

বুধবার (১৫ জুন) দুপুরে গবিসাস কার্যালয়ে এ আয়োজন সম্পন্ন হয়। এ উৎসবে আম, জাম, লিচু, কাঠাল, ড্রাগন, লটকন, আনারস, করমচা, জামরুল, তাল, খেজুর, নাশপাতি, পেয়ারা সহ প্রায় ১৫ প্রজাতির ফলের সমাহার ছিল। 

গবিসাসের উদ্যোগে দ্বিতীয়বারের মতো আয়োজিত এ উৎসবে বিভিন্ন অনুষদের ডিন, রেজিস্ট্রার, বিভাগীয় প্রধানরা অংশগ্রহণ করেন। তারা এ আয়োজনের প্রশংসা করে ধারাবাহিকতা বজায় রাখার পরামর্শ দেন। 

আয়োজক সংগঠনের সভাপতি অনিক আহমেদ বলেন, আজকের উৎসব সকলের মাঝে একটা পারিবারিক আবহ ফিরিয়ে এনেছে। বিভিন্ন বিভাগ বা অনুষদে এ ধরণের আয়োজন করা যেতে পারে। তবে দাবি থাকবে, প্রাতিষ্ঠানিক পৃষ্ঠপোষকতায় বিশাল আকারে এ আয়োজন করা। তাতে সকলেই অংশ নিতে পারবে।

গবি রেজিস্ট্রার কৃষিবিদ এস. তাসাদ্দেক আহমেদ বলেন, 'এটা খুবই সুন্দর আয়োজন। এই উৎসবের মাধ্যমে একসাথে অনেক ধরণের ফলের স্বাদ পাওয়া যায়। নিয়মিত এ ধরণের আয়োজন হওয়া উচিত। আমরা ভবিষ্যতে বিশ্ববিদ্যালয় থেকে বড় আকারে এমন আয়োজনের উদ্যোগ নিব।' 

উৎসবে গবিসাসের সহ-সভাপতি মো. রাকিবুল হাসান, সাধারণ সম্পাদক তানভীর আহম্মেদ, যুগ্ম সম্পাদক মো. আশিকুর রহমান, উপদেষ্টা মো. রকিবুল ইসলাম অয়ন সহ সংগঠনের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর