রাবিতে সাংবাদিক মারধরের ঘটনায় অভিযুক্ত কাজল বহিষ্কার

আসিফ আজাদ সিয়াম, রাবি | ৩১ মে ২০২২, ০৪:৪৫

প্রতীকী ছবি।

রাজশাহী বিদ্যালয়ে (রাবি) মাদার বখশ হলে সাংবাদিক মারধরের ঘটনায় অভিযুক্ত গিয়াস উদ্দিন কাজলকে সাময়িক বহিষ্কার করেছে হল প্রশাসন। তিনি মাদার বখশ হল শাখা ছাত্রলীগের সহ-সভাপতি।

সোমবার (৩০ মে) হল প্রশাসনের এক জরুরি সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। মাদার বখশ হলের প্রাধ্যক্ষ ড. মো. শামীম হোসেন বিষয়টি নিশ্চিত করেন৷

তিনি জানান, অভিযুক্ত শিক্ষার্থীকে হল থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে এবং তদন্তের জন্য হলের আবাসিক শিক্ষক অধ্যাপক আমিরুল ইসলাম কনককে আহবায়ক করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন ড. মেসবাউস সালেহীন ও ড. আলী আহম্মদ সৈয়দ মোস্তফা জাহিদ। তাদেরকে আগামী ৭২ ঘন্টার মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

ক্যাম্পাস সূত্রে জানা যায়, রবিবার (২৯ মে) আইপিএলের ফাইনাল খেলা চলাকালে মাদার বখশ হলের টিভি রুমে হল ছাত্রলীগের সহ-সভাপতি গিয়াস উদ্দিন কাজল সিগারেট খাচ্ছিল। তখন সেখানে উপস্থিত বাংলা বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী ও বিডি মর্নিং রাবি প্রতিনিধি মো: শাহবুদ্দিন তাকে নিষেধ করেন। তখন তারা তাকে গালিগালাজ করে এবং কাজল সহ তিনজন তাকে মারধর করেন।

 



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর