জাবিতে খাবারের মান নিয়ন্ত্রণে এমএইচ হল ছাত্রলীগের বিশেষ অভিযান। 

মান্নান, জাবি প্রতিনিধি | ৬ এপ্রিল ২০২২, ২২:১০

ছাত্রলীগের বিশেষ অভিযান

পবিত্র রমজান মাস উপলক্ষ্যে খাবারের মান ও মূল্যমান নিয়ন্ত্রণে বিশেষ অভিযান পরিচালনা করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) মীর মশাররফ হোসেন হল ছাত্রলীগ।

৫ এপ্রিল (মঙ্গলবার) বিকাল সাড়ে চারটায় এ অভিযান পরিচালিত হয়। এসময় নেতৃবৃন্দ বিশ্ববিদ্যালয়ের ডেইরী গেইট সংলগ্ন খাবার দোকান ও মীর মশাররফ হোসেন হলের ক্যান্টিনের খাবারের মান তদারকি করেন।

এ বিষয়ে ছাত্রলীগ কর্মী ৪৩ ব্যাচের শিক্ষার্থী বিপ্লব হোসাইন বলেন, ‘পবিত্র রমজানে কিছু অসাধু ব্যবসায়ী খাবারের দাম বাড়িয়ে দেয়; অপরদিকে খাবারের মান নিম্নগামী হয়ে পড়ে৷ তাই খাবারের মান নিয়ন্ত্রণে হল ছাত্রলীগের পক্ষ থেকে আমরা অভিযান পরিচালনা করছি৷ পোড়া তেলে ইফতার বানানো, একই খাবার যেন দ্বিতীয়বার পরিবেশন না করা হয় সেজন্য আমরা দোকান মালিকদের সচেতন করেছি৷ ছাত্রদের অধিকার রক্ষায় আমাদের এ অভিযান চলমান থাকবে।’

৪৩ ব্যাচের শিক্ষার্থী প্রীতম আরিফ বলেন, ‘এবার রমজান মাসেও বিশ্ববিদ্যালয় খোলা থাকায় ছাত্ররা সেহরি-ইফতারে গুণগত মানসম্পন্ন খাবার পাচ্ছে কিনা সে বিষয়ে আমরা সচেষ্ট আছি৷ এ মাসে কোন শিক্ষার্থী যেন অস্বাস্থ্যকর খাবার খেয়ে অসুস্থ হয়ে না পড়ে সেজন্যে আমাদের এ অভিযান। ক্যাম্পাসের ছাত্রদের স্বার্থ রক্ষায় যেকোন প্রয়োজনে বাংলাদেশ ছাত্রলীগ সবসময় অগ্রণী ভূমিকা পালন করবে।’

৪৪ ব্যাচের শিক্ষার্থী আরিফুল ইসলাম টিটু বলেন, ‘বাংলাদেশ ছাত্রলীগ সবসময় ছাত্রদের অধিকার রক্ষায় সচেতন। রমজান মাসে যেন ছাত্ররা খাবার নিয়ে প্রতারনার শিকার না হয় তাই আমাদের এ বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে। দোকানে খাবারের মুল্যতালিকা প্রস্তুতে আমরা মালিকদের সতর্ক করেছি৷ ছাত্ররা যেন ন্যায্যমূল্যে সেহরি ও ইফতারে গুণগত মানসম্পন্ন খাবার পায় সে ব্যাপারে আমরা সর্বদা সচেতন।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ৪৪তম আবর্তনের মুবতাসিম ফুয়াদ রুহিন, আবুল কালাম আজাদ, লেলিন মাহবুব, সজীব হোসেন, হাসান ফরিদ, দেলোয়ার এবং ৪৫ তম আবর্তনের রিজন বড়ুয়া, মওদুদ মিরাজ, আলরাজী সরকার ও সুমন ইসলাম।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর