জাহাঙ্গীরনগর সাংস্কৃতিক জোটের সভাপতি সৌমিক- সম্পাদক প্রীতম

মান্নান, জাবি প্রতিনিধি | ৩ এপ্রিল ২০২২, ০১:৫৬

সভাপতি/ সাধারণ সম্পাদক

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ১২ টি সাংস্কৃতিক সংগঠনের জোট জাহাঙ্গীরনগর সাংস্কৃতিক জোটের ২০২২- ২০২৩ সেশনের কার্যকরী পরিষদ গঠিত হয়েছে। এতে সভাপতি মনোনীত হয়েছেন জাহাঙ্গীরনগর থিয়েটারের (অডিটোরিয়াম) সৌমিক বাগচী ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ধ্বনির সামি আল জাহিদ প্রীতম। 

শনিবার (২ এপ্রিল) জোটের বিদায়ী সভাপতি দিপঙ্গর চক্রবর্তী ও সাধারণ সম্পাদক সোহানুর রশীদ মুন গাজী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়। 

কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহ-সভাপতি আরিফুল ইসলাম ও ঐশি তানজিম, সহ- সাধারণ সম্পাদক প্রাপ্তি তাপসী, অর্থ সম্পাদক শরণ এহসান, দপ্তর সম্পাদক ওমর ফারুক বান্না, প্রচার ও প্রকাশনা সম্পাদক সাদ্দাম হোসাইন রোহান, কার্যকরী সদস্য সামিয়া ইসলাম আনিকা, রেফাত মাহমুদ ও আব্দুর রহমান নাহিদ। 

এছাড়া পর্যবেক্ষক হিসেবে রয়েছেন জাহাঙ্গীরনগর সিনে সোসাইটির নাফিস মাহমুদ।  

সাধারণ সম্পাদক পদে একাধিক প্রার্থী থাকায় এ পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। চলচ্চিত্র আন্দোলনের শামচুজ্জোহা স্থির ও ধ্বনির সামি আল জাহিদ প্রীতম সাধারণ সম্পাদক পদে নির্বাচন করেন। ১২ টি সংগঠনের সদস্যদের প্রত্যক্ষ ভোটে ধ্বনির সামি আল জাহিদ প্রীতম সাধারণ সম্পাদক নির্বাচিত হন।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
জনপ্রিয় খবর