পূবালী ব্যাংকের লকার থেকে ১৫ ভরি স্বর্ণ উধাও!

বাকৃবি প্রতিনিধি | ২২ মার্চ ২০২২, ১৯:১৫

পূবালী ব্যাংক লিমিটেড

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শাখার লকার থেকে ১৫ ভরি স্বর্ণ গায়েবের অভিযোগ উঠেছে। এই ঘটনার পর তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে ব্যাংক কর্তৃপক্ষ।

সোমবার (২১ মার্চ) দুপুরে ব্যাংকের সিনিয়র প্রিন্সিপাল অফিসার মো. নজরুল ইসলাম ফরাজীকে প্রধান করে তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

এর আগে রোববার ব্যাংকের লকার খুলে স্বর্ণ না পেয়ে ক্ষতিপূরণ দাবি করে লিখিত অভিযোগ করেন বাকৃবির পরিকল্পনা ও উন্নয়ন শাখার অতিরিক্ত পরিচালক মো. শফি উল্লাহ।

বাকৃবি পুবালী ব্যাংক শাখা ম্যানেজার মো. আনিসুর রহমান অভিযোগ পাওয়ার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

এ বিষয়ে তিনি বলেন, এই ঘটনায় তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করার পর তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তবে লকার ভাঙা বা অন্য কোনো অস্বাভাবিক ঘটনার প্রমাণ তারা পাননি।

লকার থেকে স্বর্ণ গায়েব হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, লকার থেকে স্বর্ণ গায়েবের বিষয়টি রহস্যজনক। কারণ বাকৃবির পরিকল্পনা ও উন্নয়ন শাখার অতিরিক্ত পরিচালক মো. শফি উল্লাহর স্ত্রী ফারহানা ইয়াসমিন ২০১৯ সালের ৪ এপ্রিল ব্যাংকের ৬৪ নম্বর লকার ভাড়া নেন। এরপর থেকে চাবি তার কাছেই ছিল। রোববার লকার খুলে ১৫ ভরি স্বর্ণ উধাও হওয়ার বিষয়টি জানান।

তদন্ত কমিটির প্রধান ব্যাংকের সিনিয়র প্রিন্সিপাল অফিসার মো. নজরুল ইসলাম ফরাজী বলেন, ঘটনার বিষয়ে তদন্ত কাজ শুরু হয়েছে। তদন্ত শেষে বিস্তারিত বলা যাবে।

 



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা