নানা আয়োজনে শিশুদিবস উৎযাপন করল কুবি'র ইংরেজি বিভাগ

কুবি প্রতিনিধি | ১৮ মার্চ ২০২২, ১০:২১

ছবিঃ সংগৃহীত

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২ তম জন্মবার্ষিকী এবং শিশুদিবসে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ইংরেজি বিভাগের সহযোগী সংগঠন লিবারেল মাইন্ডস'র অঙ্গ সংগঠন রিডিং সার্কেলের উদ্যোগে দেয়ালিকা উদ্বোধন এবং রচনা প্রতিযোগিতা আয়োজনের মাধ্যমে দিবসটি পালন করা হয়েছে৷

১৭ ই মার্চ (বৃহস্পতিবার) বেলা ১১ টায় দেয়ালিকা উদ্বোধন করেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন।

এসময় উপস্থিত ছিলেন বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক ড. বনানী বিশ্বাস, সহকারী অধ্যাপক শারমিন সুলতানা, লিবারেল মাইন্ডস'র আহ্বায়ক সহকারী অধ্যাপক রেনেসাঁস আহমেদ সায়মা। আরও উপস্থিত ছিলেন প্রভাষক তারিন বিনতে এনাম, সাহিদা আফরিন এবং কাজী ফাখেরা নওশীন

কুবি উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন তাঁর স্বল্প বক্তব্যে ইংরেজি বিভাগের এমন আয়োজনের প্রশংসা করেন এবং ভবিষ্যতে এধারা চলমান থাকবে বলে আশা প্রকাশ করেন।

অনুষ্ঠান শেষে ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক ড. বনানী বিশ্বাসের সভাপতিত্বে রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়৷ রচনা প্রতিযোগিতায় ১ম স্থান অধিকার করেন জান্নাতুল ফেরদৌস সানজিদা (১১ব্যাচ), ২য় অধিকার করেন আনিসুর রহমান (১৫তম ব্যাচ), ৩য় স্থান অধিকার করেন মাসুদ রানা (১৪ব্যাচ)। এসময় রিডিং সার্কেলের সদস্যবৃন্দ এবং বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন৷



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর