প্রেমিকার অন্যত্র বিয়ে; আত্মহত্যার চেষ্টা মুক্তিযুদ্ধ মঞ্চের বুলবুলের

সময় ট্রিবিউন | ২৮ ফেব্রুয়ারী ২০২২, ০০:০০

ছবিঃ সংগৃহীত

প্রেমিকার অন্যত্র বিয়ে হয়ে যাওয়ায় সম্প্রতি আত্মহত্যার চেষ্টা করেছিলেন বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চের সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। বৃহস্পতিবার দিবাগত রাতে তিনি এই চেষ্টা করেন। 

ঐদিন রাতে বিভিন্ন বিষয়ে খুব কাছের কয়েকজন অনুসারীর সঙ্গে গল্প করার সময় তিনি তার প্রেমিকা বিয়ের খবর জানতে পারেন। আর সে খবর জানা মাত্রই দুঃখে-কষ্টে ছাদ থেকে লাফ দেয়ার চেষ্টা করেন বুলবুল। এসময় তাকে ধরে ফেলেন সহযোগীরা।

নাম প্রকাশে অনিচ্ছুক আমিনুল ইসলাম বুলবুলের এক ঘনিষ্ঠ অনুসারী জানান, আমরা মেয়ে এবং আমিনুল ইসলাম ভাইকে সব সময় স্বামী-স্ত্রীর মতো ঘোরাফেরা করতে দেখতাম। প্রায় সময় একসাথে থাকতেন তারা। গ্রামেও সবাই জানেন তাদের সম্পর্কের কথা কিন্তু হঠাৎ পারিবারিক চাপে প্রেমিকা বিয়ে করে ফেলছেন। 
প্রেমিকার বাড়ি চুয়াডাঙ্গা সদরে। তিনিও ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশুনা করেছেন।  বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালীন সময় থেকেই তাঁদের প্রেমের সম্পর্ক ছিল। পরিবার যখন জানতে পারে বুলবুল মুক্তিযুদ্ধ মঞ্চের সভাপতি তখন মেয়ের বিএনপি সমর্থিত পরিবার এ সম্পর্ক মেনে নেয়নি। 

এসব বিষয়ে আমিনুল ইসলাম বুলবুলকে  একাধিকবার ফোন দেওয়া হলেও তিনি তা রিসিভ করেননি। 

উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে বেকারত্ব প্রেমিক-প্রেমিকার অন্যত্র বিয়ে, সম্পর্কে কলহ এবং সামাজিক নানান কারণে আত্মহত্যার সংখ্যা বেড়ে গিয়েছে।  যা বর্তমান সময়ের সবচেয়ে বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব