রাবিতে মাদক সেবনকালে আটক ৬ জন

রাবি প্রতিনিধি | ২৫ জানুয়ারী ২০২২, ১১:১২

প্রতীকী ছবি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) মাদক সেবনকালে ছয়জন বহিরাগতকে গ্ৰেপ্তার করা হয়েছে। গতকাল সোমবার (২৪ জানুয়ারি) রাত পৌনে ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের সৈয়দ আমীর আলী হলের দক্ষিণ পাশের আমবাগান থেকে প্রক্টোরিয়াল বডি ও পুলিশ তাদের গ্ৰেপ্তার করে।

গ্ৰেপ্তারকৃতরা হলেন- মতিহার থানার অন্তর্গত বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী ধরমপুর এলাকার মো. শাহ জালাল হোসেন, আল-ফারিউল ইসলাম, সাফিনুর ইসলাম সিহাব, মো. সাইফুল ইসলাম, বিনোদপুর এলাকার ইকতিয়াজ রিফাত, কাজলা এলাকার মো. ইমরানুল ইসলাম।

গ্ৰেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর লিয়াকত আলী বলেন, আনুমানিক রাত সাড়ে ৭টার দিকে খবর পেয়ে সৈয়দ আমীর আলী হলের দক্ষিণ পাশে অভিযান চালায়। সেখান থেকে ছয় জনকে মাদক সেবনকালে হাতেনাতে আটক করি। এসময় তাদের কাছে থেকে গাজার স্টিক ও হেরোইন পাওয়া যায়। ছয়জনের কেউ আমাদের বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন না। সকলেই বহিরাগত ছিল। তাই তাদের সেখান থেকেই পুলিশের হাতে দেওয়া হয়েছে। এখন পুলিশ তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেবে।

এ বিষয়ে মতিহার থানার ওসি আনোয়ার হোসেন তুহিন জানান, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্ৰহণের প্রক্রিয়া চলছে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর