প্রভোস্টের পদত্যাগের দাবিতে শাবিপ্রবিতে ছাত্রীদের আন্দোলন

সময় ট্রিবিউন | ১৫ জানুয়ারী ২০২২, ০২:২৫

দাবি আদায় না হওয়া পর্যন্ত ছাত্রীরা উপাচার্যের কার্যালয়ের সামনে থেকে সরবেন না বলে জানিয়েছেন। শুক্রবার সকালে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে-ছবি: সংগৃহীত

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) সিরাজুন্নেসা হলের প্রাধ্যক্ষ জাফরিন লিজার পদত্যাগের দাবিতে আন্দোলনে নেমেছে ছাত্রীরা।

এ ঘটনায় শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে ছাত্রীদের পাঁচজনের একটি প্রতিনিধিদল উপাচার্যের কার্যালয়ে প্রবেশ করেছে। সেখানে অবস্থানরত ছাত্রীরা বলেন, দাবি আদায় না করে তাঁরা উপাচার্যের কার্যালয়ের সামনে থেকে সরবেন না।

এর আগে গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে প্রাধ্যক্ষের বিরুদ্ধে অসদাচরণের অভিযোগ এনে ছাত্রীরা বিক্ষোভ শুরু করেন। পরে রাত সাড়ে ১১টার দিকে ছাত্রীরা উপাচার্য ফরিদ উদ্দিন আহমেদের বাসভবনের সামনে অবস্থান নিয়ে হলের প্রাধ্যক্ষ ও সহকারী প্রাধ্যক্ষের পদত্যাগের দাবিতে স্লোগান দিতে থাকেন। এ সময় ছাত্রীরা হলের সব প্রাধ্যক্ষের পদত্যাগ এবং সবাইকে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাওয়ার দুই দফা দাবি উত্থাপন করেন।

পরে উপাচার্য ফরিদ উদ্দিন আহমেদ বাসভবনের সামনে এসে ছাত্রীদের সঙ্গে কথা বলেন। এ সময় উপাচার্য শুক্রবার সকালে ছাত্রীদের সঙ্গে আলোচনার প্রস্তাব দিলে দিবাগত রাত আড়াইটার দিকে বিক্ষোভ স্থগিত করে তাঁরা হলে ফিরে যান।

ছাত্রীদের অভিযোগ, গতকাল রাত সাড়ে নয়টার দিকে বিশ্ববিদ্যালয়ের সিরাজুন্নেসা হলের ছাত্রীরা কিছু সমস্যার কথা বলতে হলের প্রাধ্যক্ষ জাফরিন লিজাকে মুঠোফোনে কল করেন। এ সময় তিনি ছাত্রীদের সঙ্গে অসদাচরণ করেন। এর প্রতিবাদে ছাত্রীরা বিক্ষুব্ধ হয়ে রাত সাড়ে ১০টার দিকে হলের সামনে বিক্ষোভ শুরু করেন। পরে রাত সাড়ে ১১টার দিকে উপাচার্যের বাসভবনের সামনে যান।

অভিযোগের বিষয়ে জানতে গতকাল রাতে সিরাজুন্নেসা হলের প্রাধ্যক্ষ জাফরিন লিজার মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও কোনো সাড়া মেলেনি।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর