সব হলের জন্য যুগোপযোগী নিয়ম চান ঢাবি ছাত্রীরা

ঢাবি প্রতিনিধি | ২৪ ডিসেম্বর ২০২১, ০৯:১৩

ছবিঃ সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) পাঁচটি আবাসিক ছাত্রী হলের জন্য পৃথক নিয়ম না রেখে সব আবাসিক হলের জন্য অভিন্ন নিয়মের দাবি জানিয়েছেন ছাত্রীরা।

বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলন থেকে তারা এ দাবি জানান।

এর আগে, প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটির মিটিংয়ে বিবাহিত এবং অন্তঃসত্ত্বা ছাত্রীদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলে না থাকার বিধি বাতিলের সুপারিশের পরিপ্রেক্ষিতে তারা এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন। এসময় তারা পূর্বে উত্থাপন করা বাকি তিনটি দাবিরও বাস্তবায়নের দাবি জানান।

দাবিগুলো হলো- ‘স্থানীয় অভিভাবক’র পরিবর্তে ‘ইমার্জেন্সি কন্টাক্ট’ শব্দটি রাখা, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের দ্বারা হয়রানি এবং অসহযোগিতামূলক আচরণ বন্ধ করে দৃষ্টান্তমূলক ব্যবস্থা এবং অনাবাসিক ছাত্রীদের হলে প্রবেশের অধিকার পুনর্বহাল ও জরুরি প্রয়োজনে তাদের হলে অবস্থান করতে দেওয়া।

সংবাদ সম্মেলনে পাঁচটি আবাসিক হলের ছাত্রীদের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন শামসুন নাহার হল সংসদের সাবেক সহ-সভাপতি শেখ তাসনিম আফরোজ ইমি।

তিনি বলেন, ‘আমরা বরাবরই চেয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হলগুলোতে নারী শিক্ষার্থীদের প্রতি যে বৈষম্যমূলক আচরণ প্রশাসন করে আসছে, তার অবসান। তার পরিপ্রেক্ষিতেই উপাচার্য স্যারের কাছে আমাদের চার দফা দাবি আমরা পেশ করেছিলাম, যার প্রত্যেকটিই আমাদের কাছে সমানভাবে গুরুত্বপূর্ণ। আমাদের প্রথম দাবিটি গতকালকের প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটির মিটিংয়ে মেনে নেওয়া হয়েছে, কিন্তু বাকি তিনটি দাবি মানা হয়নি। বাকি দাবিগুলোও নারীদের প্রতি বৈষম্যমূলক আচরণেরই প্রতিফলন। তাই আমরা আমাদের প্রত্যেকটি দাবির বাস্তবায়ন চাই।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর