আ. লীগের মনোনয়ন বাণিজ্য নিয়ে বিস্ফোরক স্ট্যাটাস তারানা হালিমের

সময় ট্রিবিউন | ১৭ নভেম্বর ২০২১, ২৩:৫০

ছবিঃ সংগৃহীত

এবার ইউনিয়ন পরিষদ নির্বাচনে আ’লীগ হারেনি, মনোনয়ন বাণিজ্য পরাজিত হয়েছে বলে মন্তব্য করেছেন সাবেক ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম।

মঙ্গলবার (১৬ নভেম্বর) নিজের ফেসবুক ভেরিফায়েড পেজে ‘ইউপি নির্বাচনী ভাবনা— কে জিতলো?’ শিরোনামে একটি পোস্টে এ কথা বলেছেন তিনি।

তারানা হালিমের লেখাটি পাঠকদের জন্য তুলে ধরা হলো:

ইউপি নির্বাচনী ভাবনা-

কে জিতলো ? 

ইউপি নির্বাচনে সহিংসতা,নৌকা মার্কার বিপরীতে আজীবন নৌকা মার্কার কর্মী অথচ নির্বাচনে নৌকা মার্কা না পেয়ে বিদ্রোহী প্রার্থী হয়ে বিজয়ী হওয়া -গোলমাল লাগছে? গোলমালের কিছু নেই। ভাবনা এবার ভোটে প্রতিফলিত হয়েছে।

২০৬ ইউ পি নির্বাচনে আওয়ালীগের মত শক্তিশালী দল নিজ দলের বিদ্রোহী প্রার্থীর কাছে হারবে কেন? অর্থ পরিস্কার -সেই বিদ্রাহী প্রার্থীর টাকার জোড় ছিল না কিন্তু তিনি ছিলেন এলাকায় জনপ্রিয় ,তিনি কোন নেতা,এমপি র পকেটে যাননি তিনি জনগণকে ভালোবেসে বঙ্গবন্ধুর আওয়ামীলীগ করেছেন।তাই দল নিয়ে ব্যবসা করা'রা জানুক-এবার আওয়ামীলীগ হেরেছে -আওয়ামীলীগ এর কাছে।আপনাদের কারণে।

মনোনয়ন দেবার সময় বানিজ্যের কাছে হার মেনেছে জনপ্রিয়তা অনেক খানে। অন্যদিকে দিনশেষে আওয়ামীলীগের জনপ্রিয় মানুষটিই জয়ী হয়েছেন- আওয়ামীলীগ তো হারেনি।মনোনয়ন বানিজ্য পরাজিত হয়েছে(একই কথা বলেছেন আওয়ামীলীগের সংরক্ষিত আসনের একজন সংসদ সদস্যও) সকলের কথা বলছি না কিন্তু যে সব আতি ও পাতি ও মহা নেতারা অর্থের কাছে নৌকাকে বিক্রি করেছেন-তারা বঙ্গবন্ধুর সাথেও বেঈমানী করেছেন।

মনোনয়ন বানিজ্য এভাবেই পরাজিত হোক।

জয় বাংলা। ধন্যবাদ তাদের যারা আজীবন আওয়ামীলীগ করা ত্যাগী জনপ্রিয় প্রার্থীকে জয়ী করেছেন।আপনারাদের দ্বারাই বন্ধ হবে মনোনয়ন বানিজ্য।

আপনার কাছে ক্ষমা চাই বঙ্গবন্ধু। যে দলকেশক্তিশালী করার জন্য আপনি মন্ত্রীত্ব ছেড়েছিলেন (নৌকাকে মজবুত করতে )আজ কিছু নেতার বানিজ্য আপনার আদর্শকে ভূ লুন্ঠিত করেছে। আপনার সেই দলকে বিব্রত করেছে। দলকে ভালোবাসি, বঙ্গবন্ধুর আদর্শ লালন করি মনে প্রাণে - তাই চুপ থাকতে পারি না।দেখেও না দেখার ভান করতে পারি না।

আপনারা ,যারা এভাবে দলকে অপমান করলেন , তাদের ক্ষমা নেই। অর্থের কাছে বিক্রি করলেন প্রার্থীতা ! দলের জয় পরাজয় ! আপনারা আর যাই হোন-কখনো দলকে ও বঙ্গবন্ধুকে ভালোবেসেছেন -এ কথা বলবেন না।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব