বঙ্গবন্ধুকে কটূক্তি: মেয়রকে আ.লীগ থেকে অব্যাহতির সুপারিশ

সময় ট্রিবিউন | ২৫ নভেম্বর ২০২১, ০৭:২২

কাটাখালী পৌরসভার মেয়র আব্বাস আলী-ফাইল ছবি

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল নির্মাণ নিয়ে বিতর্কিত অডিও ফাঁসের ঘটনায় কাটাখালী পৌরসভার মেয়র আব্বাস আলীকে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়ার সুপারিশ করা হয়েছে।

বুধবার বিকেলে পবা উপজেলা আওয়ামী লীগের জরুরি বৈঠকে মেয়র আব্বাসের বিষয়ে এ ধরনের সিদ্ধান্ত আসে।

সভায় সভাপতিত্ব করেন পবা উপজেলা সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ইয়াসিন আলী।

ইয়াসিন আলী বলেন, সভায় আব্বাস আলীকে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে কেন দলীয় সদস্য পদ থেকে স্থায়ীভাবে তাঁকে বহিষ্কার করা হবে না, তা জানতে চেয়ে কারণ দর্শানোর নোটিশ দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। আগামীকাল বৃহস্পতিবার এ-সংক্রান্ত চিঠি আব্বাস আলীকে দেওয়া হবে।

ইয়াসিন আলী আরও বলেন, ‘এই চিঠির জবাব দেওয়ার জন্য আব্বাস আলীকে তিন দিন সময় দেওয়া হয়েছে। এই জবাব সন্তোষজনক না হলে জেলা আওয়ামী লীগের মাধ্যমে কেন্দ্রে বহিষ্কারের জন্য সুপারিশ করা হবে। আমরা শুধু অব্যাহতি দিতে পারি এবং কারণ দর্শানোর নোটিশ দিতে পারি। কেন্দ্র এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।’



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা