রাজনীতির খেলায় শেখ হাসিনা ফার্স্ট: পরিকল্পনামন্ত্রী

সময় ট্রিবিউন | ২৩ নভেম্বর ২০২১, ১২:১৮

এমএ মান্নান-ফাইল ছবি

রাজনীতির খেলায় শেখ হাসিনা ফার্স্ট বলে মন্তব্য করেছেন পরিকল্পনা মন্ত্রী এমএ মান্নান।

সোমবার এলডিসি উত্তরণ নিয়ে জাতীয় সংলাপে প্রধান অতিথির বক্তবে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, বিএনপির জন্ম ক্যান্টনমেন্টে। আওয়ামী লীগ সরকারের জন্ম খাল, বিল ও ঝিলে। আওয়ামী লীগ মানে আন্দোলন, বিকাশ ও পরিবর্তন। আমাদের শিখর অনেক গভীরে। ফলে আমাদের সঙ্গে ফাইট করা কঠিন হবে। রাজনীতির খেলায় শেখ হাসিনা ফার্স্ট।

মন্ত্রী বলেন, করোনা মহামারি মোকাবেলায় জীবন ও জীবিকার মেল বন্ধন ঘটিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি সিলেকটিভ লকডাউন দিয়েছেন। পোশাক শ্রমিক, ধান কাটা শ্রমিক এবং অন্যান্য শ্রমিকদের জন্য লকডাউন ছিল না। সেই সঙ্গে অর্থনীতি সচল রাখতে সোয়া লাখ কোটি টাকার প্রণোদনা দিয়েছেন। এখানে কিছু চুরি চামারি, মিসিং এবং মিস ফায়ার হলেও প্রণোদনা কাজে লেগেছে বলে মন্তব্য করে তিনি।

তিনি বলেন, দেশের সব শ্রেণির মানুষের কঠোর পরিশ্রমে জিডিপি প্রবৃদ্ধি ও মাথাপিছু আয় বাড়ছে। এভাবেই এলডিসি উত্তরণের চ্যালেঞ্জ মোকাবেলায় শেখ হাসিনার নেতৃত্বে আমরা সফল হব।

মন্ত্রী আরও বলেন, সারা দেশে ইউপি নির্বাচন চলছে। অত্যন্ত আনন্দমুখর ও অংশগ্রহণমূলক পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। বিএনপি প্রথমে বলল নির্বাচন করব না। এখন তাদের লোকজন বেনামে নির্বাচন করছে। এতে কোনো বাধা নেই। পরিষ্কার গণতন্ত্র চাইলে চর্চা করতে হবে। মাঠ ছেড়ে গেলে চলবে না। খেলার জন্য মাঠে নামতে হয়। গ্যালারিতে বসে খেলা যাবে না।

দুর্নীতি প্রসঙ্গে তিনি বলেন, চুরি কিছু হচ্ছে। কিন্তু সেটি চিল্লাচিলি করে থামানো যাবে না। এতে চোরের কিছুই হবে না। এর জন্য আইন আছে। আইনের মাধ্যমে ধরতে হবে।

তিনি আরও বলেন, সুশাসন আকর্ষণীয় কথা হলেও ভাত আগে না কফি আগে- সেই অবস্থা হয়েছে। ক্ষুধার্থ মানুষের প্রয়োজনে ভাত আগে দিতে হবে। তেমনি তর্কবিতর্ক হয়- উন্নয়ন আগে, না গণতন্ত্র আগে। বিএনপি সরকারের আমলে স্থানীয় সরকার ব্যবস্থা ধ্বংস করে দেওয়া হয়েছিল। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসে উপজেলা পরিষদ ও জেলা পরিষদকে কার্যকর করেছে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা