লুটের টাকা যোগান দেওয়াই সরকারের প্রধান কাজ

সময় ট্রিবিউন | ১৩ নভেম্বর ২০২১, ০৪:৪৭

ছবিঃ সংগৃহীত

‘আমরা দেখতে পাচ্ছি, করোনার সময় মানুষের কাজ নাই, নতুন নতুন বিনিয়োগ নাই, সরকারের এ বিষয়ে সামান্য চিন্তা নাই; তার উপর ‘মড়ার উপর খাঁড়ার ঘা’ সিন্ডিকেটের মাধ্যমে দ্রব্যমূল্য বৃদ্ধি করে মানুষের ওপর স্টিমরোলার চালাচ্ছে। লুটের টাকা যোগান দেওয়াই সরকারের প্রধান কাজে পরিণত হয়েছে।’

শুক্রবার (১২ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সামনে গণসংহতি আন্দোলন আয়োজিত ডিজেল কেরোসিনের অযৌক্তিক দাম বৃদ্ধি ও বর্ধিত পরিবহন ভাড়া প্রত্যাহারের দাবিতে এক বিক্ষোভ সমাবেশে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি এসব কথা বলেন।

জোনায়েদ সাকি বলেন, ‘ঘরে বসে থেকেও এ দেশের মানুষ টের পাচ্ছেন, বাসে উঠে টের পাচ্ছেন, বাজারে গিয়ে টের পাচ্ছেন জীবনযাপনের দাম অসহনীয় পর্যায়ে পৌঁছে গেছে। আজ বাংলাদেশে এমন একটি সরকার ক্ষমতায় আছে, যারা তথাকথিত উন্নয়নের নামে এমন সব বড় বড় প্রকল্প নিয়েছে। যার মাধ্যমে হাজার হাজার কোটি টাকা দুর্নীতির মাধ্যমে লুটপাট করছে আর সেই টাকা যোগান দেওয়ার জন্য মানুষের পকেট কাটছে। যার সর্বশেষ উদাহরণ আমরা দেখতে পেলাম ডিজেল-কেরোসিনের দাম বৃদ্ধির মাধ্যমে।’

জনগণের প্রতি আহ্বান জানিয়ে গণসংহতি আন্দোলনের এ নেতা বলেন, ‘আসুন ছোট বড় সব দল শ্রেণি-পেশার মানুষ মিলে রাজপথে লড়াই সংগ্রামের এক কাফেলা গড়ে তুলি। এ ফ্যাসিবাদী সরকারকে ক্ষমতা থেকে হটিয়ে গণতান্ত্রিক রাষ্ট্র ও সরকার প্রতিষ্ঠা করি।’



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা