বিদ্রোহী প্রার্থী হওয়ায় আ.লীগের সাত নেতাকে দল থেকে বহিষ্কার

সময় ট্রিবিউন | ৬ নভেম্বর ২০২১, ০৮:৫৬

বাংলাদেশ আওয়ামী লীগের লোগো- ফাইল ছবি

ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হওয়ায় বরিশাল সদর উপজেলায় আওয়ামী লীগের সাত নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে ইউপি নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হওয়ায় তাদের বহিষ্কার করা হয়েছে বলে শুক্রবার সন্ধ্যায় বরিশাল সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হালিম রেজা মোফাজ্জেলের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বহিষ্কৃতরা হলেন সদর উপজেলার রায়পাশা-কড়াপুর ইউনিয়নের বিদায়ী চেয়ারম্যান হাবিবুর রহমান খোকন ও মিজানুর রহমান জাকির, শায়েস্তাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রুবেল হোসেন মামুন, চরমোনাই ইউনিয়নের সাবেক যুগ্ম আহ্বায়ক গিয়াসউদ্দিন হাওলাদার, চরকাউয়া ইউনিয়নের সুলতান আহমেদ খান ও হারুন অর রশিদ এবং চাঁদপুরা ইউনিয়নের জাহিদ হোসেন।

হালিম রেজা জানান, স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের নির্দেশে ৯ অক্টোবর ওই সব ইউপি নির্বাচনে দলীয় মনোনয়ন নিশ্চিত করা হয়। এরপরও দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে যারা বিদ্রোহী প্রার্থী হয়েছেন, তাদের দল থেকে বহিষ্কার করা হয়েছে।

বরিশাল সদরের ওই পাঁচ ইউনিয়ন পরিষদে ভোট ১১ নভেম্বর।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা