ব্রেইন স্ট্রোক করে গোদাগাড়ী পৌর মেয়রের মৃত্যু

সময় ট্রিবিউন | ২১ এপ্রিল ২০২১, ১৮:৩৪

রাজশাহীর গোদাগাড়ী পৌরসভার মেয়র মনিরুল ইসলাম বাবু-ফাইল ছবি

ব্রেইন স্ট্রোক করে রাজশাহীর গোদাগাড়ী পৌরসভার মেয়র মনিরুল ইসলাম বাবু (৫৬) মারা গেছেন। বুধবার (২১ এপ্রিল) ভোরে ভারতের বেঙ্গালুরুর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন। মেয়র বাবু রাজশাহী জেলা আওয়ামী লীগের সাবেক প্রচার সম্পাদক।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে মেয়রের স্ত্রী জান্নাতুল ফেরদৌস বলেন, সম্প্রতি হৃদরোগের উন্নত চিকিৎসার জন্য মেয়র বাবুকে ভারতে নেওয়া হয়েছিল। সার্জারির আগে শারীরিক পরীক্ষার সময় দেখা যায় তার কিডনি নষ্ট। এ কথা শুনে তার স্বামীর ব্রেইন স্ট্রোক হয়। এরপর তিন দিন তিনি লাইফ সাপোর্টে ছিলেন। বুধবার ভোরে মারা গেছেন তিনি।

তিনি জানান, তার মরদেহ বেঙ্গালুরু থেকে বিমানে প্রথমে কলকাতায় আনা হবে। এরপর বেনাপোল স্থলবন্দর দিয়ে মরদেহ দেশে আনা হবে।

মৃত্যুকালে মেয়র স্ত্রী, মা, দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

তিনি গোদাগাড়ী পৌরসভায় টানা দুইবার মেয়র হিসেবে দায়িত্ব পালন করছিলেন। সর্বশেষ গত ১৪ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে বাবু ‘বিদ্রোহী’ প্রার্থী হয়ে বড় ব্যবধানে নৌকার প্রার্থীকে পরাজিত করেন। এর আগের বার তিনি আওয়ামী লীগের দলীয় প্রার্থী হয়েই মেয়র হয়েছিলেন।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা