সরকারের ভেতর সমন্বয়হীনতা দেখা যাচ্ছে: ইনু

সময় ট্রিবিউন | ২২ সেপ্টেম্বর ২০২১, ০০:৫৩

ফাইল ছবি

বেশ কিছুদিন ধরে সরকারের ভেতরে এক ধরনের সমন্বয়হীনতা দেখা যাচ্ছে বলে মন্তব্য করেছেন জাসদ সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

তিনি বলেন, এই সমন্বয়হীনতার কারণে প্রশাসনের ভেতরে দুর্নীতিবাজ সিন্ডিকেট সরকারের উন্নয়নের সুফল ধ্বংস করেছে। পাশাপাশি প্রশাসনের ভেতরে ঘাপটি মেরে থাকা একটা চক্র শেখ হাসিনা ও বর্তমান সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার চেষ্টা করছে। এরই অংশ হিসেবে সাংবাদিকদের ব্যাংক অ্যাকউন্টের হিসাব তলব করা হয়েছে।

মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) দুপুরে কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বামনপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

ইনু বলেন, ‘সংঘবদ্ধভাবে সাংবাদিকদের ব্যাংক অ্যাকাউন্ট তলব করা মানে সংবাদপত্রের স্বাধীনতায় ধমক দেওয়া।’

বিএনপির আন্দোলন সম্পর্কে ইনু বলেন, ‘দুর্নীতিবাজ, জঙ্গি ও সন্ত্রাসীদের সঙ্গে নিয়ে বিএনপির আন্দোলনের ঘোষণা জনগণের সঙ্গে প্রতারণা ছাড়া আর কিছুই না।’

এসময় উপস্থিত ছিলেন জাসদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আব্দুল আলিম স্বপন, জেলা জাসদ সভাপতি গোলাম মোহসিনসহ বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থীসহ স্থানীয় জাসদ নেতারা।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা