জাতীয় সংসদে আমায় নিয়ে মিথ্যাচার হয়েছে : কাদের মির্জা

সময় ট্রিবিউন | ১৭ সেপ্টেম্বর ২০২১, ১৪:৪৩

ছবিঃ সংগৃহীত

নোয়াখালীর বসুরহাট পৌরসভায় আটক রেখে কোম্পানীগঞ্জ উপজেলা জাতীয় পার্টির (জাপা) সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম স্বপনকে (৫৯) নির্যাতনের অভিযোগে জাতীয় সংসদে বিচার চায় বিরোধীদলীয় চিফ হুইপ মসিউর রহমান রাঙ্গা। 

এ বিষয়ে বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টায় নিজের ফেসবুক আইডি থেকে লাইভে এসে নোয়াখালীর বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা বলেছেন, জাতীয় সংসদ অনেক পবিত্র জায়গা। এমন পবিত্র জায়গায় রাঙ্গা সাহেব মিথ্যাচার করেছেন। আমি অনুরোধ করব জিএম কাদের সাহেবকে, তিনি যেন সত্য তথ্যটুকু জানার চেষ্টা করেন। সেদিন আমার পৌরসভায় আরও তিনজন জাতীয় পার্টির নেতা ও দুজন সাংবাদিক উপস্থিত ছিলেন। সেখানে সিসিটিভি ফুটেজে স্পষ্ট দেখা যায় উপজেলা জাতীয় পার্টির (জাপা) সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম স্বপন নিজ পায়ে হেঁটে পৌরসভা থেকে বের হয়ে গেছেন।

কাদের মির্জা বলেন, আমার সাথে ফেনীতে একবার জাতীয় পার্টির প্রেসিডেন্ট এরশাদ সাহেবের দেখা হয়েছিল। তিনি সেখানে বলেছেন, জিএম কাদের নীতি-নৈতিকতার সাথে রাজনীতি করেন। সুতরাং, আপনি (জিএম কাদের) যদি সত্য ঘটনা না জানেন তাহলে আল্লাহর কাছে জবাব দিতে হবে।

তিনি আরও বলেন, যদি প্রমাণিত হয় আমার এখানে উপজেলা জাতীয় পার্টির (জাপা) সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম স্বপনকে নির্যাতন হয়েছে তাহলে কারও বিচার করা লাগবে না। আমার বিচার করবেন। গত ৮ মাস ধরে এখানে অপরাজনীতি করা হচ্ছে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা