যুবলীগের ঢাকা জেলা কমিটি বিলুপ্ত ঘোষণা

সময় ট্রিবিউন | ৪ সেপ্টেম্বর ২০২১, ০৪:৩০

ফাইল ছবি

ক্ষমতাসীন রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগের অঙ্গ সংগঠন যুবলীগের ঢাকা জেলা কমিটি বিলুপ্ত ঘোষণা করে বিজ্ঞপ্তি দিয়েছে কেন্দ্রীয় কমিটি।

শুক্রবার (০৩ সেপ্টম্বর) কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সোহেল পারভেজ গণমাধ্যমের কাছে এ তথ্য নিশ্চিত করেন।

যুবলীগের কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যুবলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, সংগঠনের গঠনতন্ত্রের ধারা-২৩ অনুসারে সাংগঠনিক কার্যক্রমে স্থবিরতা ও মেয়াদোত্তীর্ণ হওয়ায় ১ সেপ্টেম্বর শেখ ফজলে শামস পরশ ও মাইনুল হোসেন খানের স্বাক্ষরে যুবলীগ ঢাকা জেলা শাখার কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়।

যুবলীগের ঢাকা জেলা সদ্য বিলুপ্ত কমিটির সাধারণ সম্পাদক মিজানুর রহমান বলেন, আওয়ামী যুবলীগের ঢাকা জেলা কমিটি বিলুপ্ত ঘোষণা করার সিদ্ধান্তকে সাধুবাদ জানাই। আশা করি, আগামীতে দলের ত্যাগী নেতাকর্মীরা এ ধরনের সিদ্ধান্তের মধ্য দিয়ে দলের নিরপেক্ষতা ও শৃঙ্খলার বিষয়ে পরিষ্কার ধারণা পাবেন।

যুবলীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সোহেল পারভেজ বলেন, আওয়ামী যুবলীগের ঢাকা জেলা কমিটি মেয়াদোত্তীর্ণ হওয়ায় বিলুপ্তি ঘোষণা করা হয়েছে। আগামীতে নতুন কমিটি গঠনের মধ্য দিয়ে দলের সাংগঠনিক দক্ষতা বাড়ানো ও গতিশীলতা আনতে এ পদক্ষেপ নেয়া হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা