ছাত্রলীগের সিন্ডিকেট আবারও সক্রিয়: টার্গেট গাজীপুর মহানগর

সময় ট্রিবিউন | ৩১ জুলাই ২০২১, ০০:৫১

ফাইল ছবি

গাজীপুর মহানগর ছাত্রলীগের কমিটি গঠন নিয়ে আবারও সক্রিয় হয়ে উঠেছে ছাত্রলীগের পুরানো সিন্ডিকেট।

কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সভাপতি লিয়াকত শিকদারের নেতৃত্বাধীন ছাত্রলীগের সাবেক নেতাদের দ্বারা গঠিত এই সিন্ডিকেট গাজীপুর মহানগর কমিটিতে ভাগ নিতেই আবারও সক্রিয় হয়ে উঠেছে বলে জানিয়েছেন কেন্দ্রীয় ছাত্রলীগ ও গাজীপুর মহানগর ছাত্রলীগের বেশ কয়েকজন নেতা।

সম্প্রতি কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য্য গাজীপুর মহানগর শাখা ছাত্রলীগের কমিটি ঘোষণার জন্য কয়েক দফা বৈঠক করলেও সিন্ডিকেটের চাপের কারণে কমিটি দিতে পারছে না। এমন কি নিজেদের পছন্দের প্রার্থীকে নেতা বানাতে না পারলে সংবাদ মাধ্যম দিয়ে ছাত্রলীগকে বিতর্কিত করার চক্রান্তও করা হবে ঘোষণা দেয়া হয়েছে বলে একাধিক ছাত্রনেতারা জানিয়েছেন।

গাজীপুর মহানগর ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক কাজী মোহাম্মদ সাকির কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সভাপতি লিয়াকত শিকদারের আস্থাভাজন। এমনকি কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সভাপতি সাইফুর রহমান সোহাগের ব্যক্তিগত পছন্দের প্রার্থীও কাজী সাকির।

সোহাগ-জাকির কমিটির সময় সম্মেলন হয়ে যাওয়া গাজীপুর মানগর ছাত্রলীগের কমিটি নানা জটিলতায় দীর্ঘ দিন আটকে থাকলেও এবার নতুন করে কমিটি ঘোষণা করার উদ্যোগ নেয়া হয়। এর পরই এমন অশুভ খেলা শুরু হয়েছে বলে কেন্দ্রীয় ছাত্রলীগের একাধিক নেতা জানিয়েছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক কেন্দ্রীয় ছাত্রলীগের এক সহ সভাপতি বলেন, “গাজীপুর মহানগর ছাত্রলীগের কমিটি নিতে হলে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাধারণ সম্পাদককে নূন্যতম কয়েক কোটি টাকা দিতে হয়। এবার সিন্ডিকেটের বাইরে গিয়ে কমিটি হওয়ায় দীর্ঘ দিন এই বাণিজ্য হচ্ছে না। তার পরেও পর্যাপ্ত টাকার যোগান হাতে নিয়েই এবার সিন্ডিকেটের পছন্দের প্রার্থীকে নেতা বানাতে উঠে পড়ে লেগেছে একটি মহল। আর সেই মহল সিন্ডিকেটের পোষা।”

জানা যায়, কাজী মোহাম্মদ সাকির সোহাগ জাকিরের কমিটির সময় নেতা হতে তৎকালীন সভাপতি সাইফুর রহমান সোহাগকে একটি গাড়ি উপহার দেন। সেই গাড়িতেই বর্তমানে চড়ছেন তিনি। এই কমিটিতে কাজী সাকির নেতা না হতে পারলে গাড়ি ফেরত দেয়ার প্রশ্নও উঠতে পারে। যার কারণেই সাইফুর রহমান সোহাগের আধ্যাতিক গুরু সিন্ডিকেট প্রধান লিয়াকত শিকদার তার সিন্ডিকেটের টিম নিয়ে মাাঠে নেমেছেন। যেখানে কয়েকজন টিভি ও পত্রিকার সাংবাদিকরাও জড়িত।

তবে কেন্দ্রীয় নেতারা বলছেন, ছাত্রলীগের সাংগঠনিক নেত্রী জননেত্রী শেখ হাসিনা নিজ উদ্যোগে সিন্ডিকেটের হাত থেকে ছাত্রলীগকে মুক্ত করেছেন। এখানে যে কোন শাখারই হোকনা কেন, সিন্ডিকেট মুক্ত ছাত্রলীগ গড়তে কেন্দ্রীয় সভাপতি সাধারণ সম্পাদক কাজ করে যাচ্ছেন।

এ বিষয়ে কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সভাপতি লিয়াকত শিকদারকে কয়েকবার ফোন করেও যোগাযোগ করা যায় নি।

কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য্যকে ফোন করে পাওয়া যায় নি।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা