দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন

মনোনয়নপত্র বিক্রিতে প্রথম দিনে আ.লীগের আয় ৫ কোটি ৩২ লাখ টাকা

সময় ট্রিবিউন | ১৮ নভেম্বর ২০২৩, ১৮:৪৯

সংগৃহীত ছবি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়ন ফরম বিক্রির প্রথম দিনে ১০৬৪টি বিক্রি হয়েছে। আয় হয়েছে ৫ কোটি ৩২ লাখ টাকা।

শনিবার (১৮ নভেম্বর) সকালে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা নিজে ফরম তুলে এ কার্যক্রম উদ্বোধন করেন। পরে কেন্দ্রীয় নেতাদের পাশাপাশি সারাদেশ থেকে আসা প্রার্থীরা ফরম তুলেন।

দলটির উপ দপ্তর সম্পাদক হলেন সায়েম খান খান জানিয়েছেন, ১০৫০টি সরাসরি ও ১৪ টি অনলাইনে বিক্রি হয়েছে। আয় হয়েছে ৫ কোটি ৩২ লাখ টাকা।

নেতাকর্মীদের পদচারণায় দিনব্যাপী মুখরিত ছিল গুলিস্তান ও আশপাশের এলাকা। ঢাক ঢোল পিটিয়ে নৌকা সাজিয়ে মিছিল নিয়ে আসেন প্রার্থীরা। প্রার্থীদের চাপে বেশ গলদঘর্ম হতে হয়েছে ফরম বিক্রেতাদের। দফায় দফায় মাইকিং করে নির্দেশনা দিয়েও সামাল দিতে হিমশিম খেতে হয়েছে।

৮টি বিভাগের জন্য পৃথক বুথে মনোনয়ন ফরম বিক্রি হয়। দিনশেষে ঢাকা বিভাগে ২১৩, চট্টগ্রামে ১৯৮, সিলেটে ৫৫, রাজশাহীতে ১৬৯, খুলনায় ১২৫, বরিশালে ৭৫, ময়মনসিংহে ১০৫ এবং রংপুরে ১০৯ জন ফরম সংগ্রহ করেছেন। মোট সংগ্রহ ১০৪৯টি ফরম। এর বাইরে অনলাইনে ১৪ জন মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।

আগামী ২১ নভেম্বর পর্যন্ত চলবে এ কার্যক্রম।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা