ব্রাহ্মণবাড়িয়ার ঘটনায় আওয়ামী লীগ মর্মাহত

সময় ট্রিবিউন | ১ এপ্রিল ২০২১, ০০:১৯

বুধবার দুপুরে হেফাজতে ইসলামের তাণ্ডবে ব্রাহ্মণবাড়িয়ার ক্ষতিগ্রস্ত সরকারি বেসরকারি প্রতিষ্ঠান পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে কথা বলছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ। ছবি: সংগৃহীত

হেফাজতে ইসলামের তাণ্ডবে ব্রাহ্মণবাড়িয়ায় ক্ষয়ক্ষতির ঘটনায় বাংলাদেশ আওয়ামী লীগ মর্মাহত বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ।

বুধবার দুপুরে হেফাজতে ইসলামের তাণ্ডবে ব্রাহ্মণবাড়িয়ার ক্ষতিগ্রস্ত সরকারি বেসরকারি প্রতিষ্ঠান পরিদর্শনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে হানিফ এ কথা বলেন।

তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে এখানে ক্ষয়ক্ষতি দেখতে এসেছি। এই ঘটনায় বাংলাদেশ আওয়ামী লীগ মর্মাহত।

ঘটনাগুলোকে পূর্ব পরিকল্পিত উল্লেখ করে হানিফ বলেন, ব্রাহ্মণবাড়িয়ার ঘটনার সঙ্গে বিএনপি, জামাতের যে সম্পৃক্ততা ছিল তা প্রমাণিত। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আগমনে বিরোধীদের উস্কে দিয়েছে বিএনপি। বিএনপি নিজেদের জনপ্রিয়তা হারিয়ে এখন জামাতের কাঁধে ভর করেছে।

পরিদর্শনকালে স্থানীয় এমপি র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরীসহ আওয়ামী লীগের প্রতিনিধি দল তার সঙ্গে ছিল।

উল্লেখ্য, রোববার হেফাজত ইসলামের ডাকা হরতাল থেকে বিভিন্ন সরকারি বেসরকারি দপ্তর ও সামাজিক-সাংস্কৃতিক প্রতিষ্ঠানে ব্যাপক ভাংচুর করে অগ্নিসংযোগ করে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ভোটের ফল চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে যেতে পারেন মমতা
    ভোটের ফল চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে যেতে পারেন মমতা
  1. অবশেষে সেনাবাহিনী প্রত্যাহারের সিদ্ধান্ত
    অবশেষে সেনাবাহিনী প্রত্যাহারের সিদ্ধান্ত
  1. ইরান ইস্যুতে ট্রাম্পকে সতর্ক করলেন পুতিন
    ইরান ইস্যুতে ট্রাম্পকে সতর্ক করলেন পুতিন
  1. ইরানে হামলা নিয়ে নতুন পরিকল্পনার খবরে চার বছরের মধ্যে সর্বোচ্চ তেলের দাম
    ইরানে হামলা নিয়ে নতুন পরিকল্পনার খবরে চার বছরের মধ্যে সর্বোচ্চ তেলের দাম
  1. জামায়াত নেতা আজহারুলের মুক্তির দাবিতে শেরপুরে বিক্ষোভ সমাবেশ
    জামায়াত নেতা আজহারুলের মুক্তির দাবিতে শেরপুরে বিক্ষোভ সমাবেশ
  1. শেরপুরে হরতাল পালন ও রাস্তায় অগ্নিসংযোগ করেছে ছাত্রলীগ
    শেরপুরে হরতাল পালন ও রাস্তায় অগ্নিসংযোগ করেছে ছাত্রলীগ
  1. শেরপুরে বিএনপি নেতা মাসুদের বিরুদ্ধে প্রকাশিত মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের প্রতিবাদ
    শেরপুরে বিএনপি নেতা মাসুদের বিরুদ্ধে প্রকাশিত মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের প্রতিবাদ
  1. শেরপুরে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে প্রেসক্লাবের স্মারকলিপি প্রদান
    শেরপুরে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে প্রেসক্লাবের স্মারকলিপি প্রদান
  1. শেখ হাসিনার আসন্ন 'ভার্চুয়াল বৈঠক' ঘিরে আওয়ামী লীগে কী চলছে
    শেখ হাসিনার আসন্ন 'ভার্চুয়াল বৈঠক' ঘিরে আওয়ামী লীগে কী চলছে
  1. শেরপুরের নালিতাবাড়ীতে হত্যা মামলার আসামি ইউপি চেয়ারম্যানসহ গ্রেফতার ২
    শেরপুরের নালিতাবাড়ীতে হত্যা মামলার আসামি ইউপি চেয়ারম্যানসহ গ্রেফতার ২