পটুয়াখালী-১ আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেলেন আফজাল হোসেন

সময় ট্রিবিউন | ৩০ অক্টোবর ২০২৩, ২১:০২

পটুয়াখালী-১ আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেলেন আফজাল হোসেন

পটুয়াখালী-১ (পটুয়াখালী সদর, দুমকী ও মির্জাগঞ্জ) আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেন।

সোমবার (৩০ অক্টোবর) সংসদ ভবনে প্রধানমন্ত্রীর শেখ হাসিনার কার্যালয় অনুষ্ঠিত সংসদীয় মনোয়ন বোর্ডের সভা শেষে তাকে দলীয় মনোনয়ন দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভাপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমপি।


আওয়ামী লীগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।


পটুয়াখালী-১ আসনের উপনির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগ গত বৃহস্পতি ও শুক্রবার আওয়ামী লীগের ধানমন্ডি কার্যালয় মনোনয়ন ফরম বিক্রি করে। এতে মোট ১০ জন দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেন।

পটুয়াখালী জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি প্রবীণ রাজনীতিবিদ পটুয়াখালী-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শাহজাহান মিয়ার মৃত্যুতে আসনটি শূন্য হওয়ায় এখানে উপনির্বাচনের তফশিল ঘোষণা করা হয়।

নির্বাচন কমিশনের তফশিল অনুয়ায়ী ১ নভেম্বর মনোনয়নপত্র দাখিল, ২ নভেম্বর বাছাই, ৯ নভেম্বর প্রত্যাহার এবং ১০ নভেম্বর প্রতীক বরাদ্দের তারিখ ধার্য করা হয়েছে। ব্যালট পেপারের মাধ্যমে পটুয়াখালী-১ আসনে উপনির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ২৬ নভেম্বর। এই ভোট হবে ব্যালেট পেপার মাধ্যমে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা