বিমানবন্দরে স্বেচ্ছাসেবক লীগের ঈদ উপহার ও খাদ্যসামগ্রী বিতরণ

নিজস্ব প্রতিবেদক | ১২ মে ২০২১, ২২:৩৯

ছবি: সংগৃহীত

আজ বুধবার ( ১২ মে) সকালে ঢাকা মহানগর উত্তর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে ঢাকা বিমানবন্দর, কাওলা সিভিল এভিয়েশন কমিউনিটি সেন্টারে কর্মহীন ১০০০ পরিবারের মাঝে ঈদ উপহার ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

ঈদ উপহার ও খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগ এর যুগ্ম সাধারণ সম্পাদক ও আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাতা সভাপতি আ ফ ম বাহাউদ্দীন নাছিম।

এ সময় তিনি বলেন, বিএনপি-জামাত ধর্ম ব্যবসায়ী হেফাজতে ইসলামকে উস্কে দিয়ে স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর অনুষ্ঠান চলাকালে মাদ্রাসার এতিম শিশুদের ব্যবহার করে দেশের বিভিন্ন স্থানে নির্বিচারে হামলা ভাংচুর করে ভয়ংকর তান্ডবলীলা চালিয়েছিল। এ সকল অশুভ অপশক্তিকে যারা পরামর্শ পৃষ্ঠপোষকতা ও অর্থ সহায়তা দিয়েছে তাদের চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দিতে হবে।

যারা ইসলামের হেফাজতের নামে ধর্ম ব্যবসা করে তাদেরকে রুখে দেওয়া হবে। ৭১, ৭৫ ও ২১ শে আগস্টের খুনিচক্র বাংলাদেশকে ধর্মভিত্তিক জঙ্গিবাদী রাষ্ট্র বানাতে চায়। তাদেরকে বাঙালি জাতি কোনদিন ক্ষমা করবে না।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সভাপতি জননেতা নির্মল রঞ্জন গুহ।

তিনি বলেন, ধন্য পিতার ধন্য কন্যা, সাহসী পিতার সাহসী কন্যা জননেত্রী শেখ হাসিনা। তিনি কর্মগুনে মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছেন। জননেত্রী শেখ হাসিনার নির্দেশিত পথে আমাদের পথচলা। তিনি আমাদের শিখিয়েছেন কিভাবে দূর্যোগ দুর্বিপাকে মানুষের পাশে দাঁড়াতে হয়।

বিশেষ অতিথি'র বক্তব্যে সংগঠনের বিপ্লবী সাধারণ সম্পাদক জননেতা একেএম আফজালুর রহমান বাবু বলেন জননেত্রী শেখ হাসিনা যে আশা এবং স্বপ্ন নিয়ে সেবা শান্তি প্রগতির পতাকাবাহী সংগঠন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ গঠন করেছেন। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সে আশা এবং স্বপ্ন পূরণে সারাবাংলাদেশে স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা মানবিক কার্যক্রম চালিয়ে যাচ্ছে। যতদিন করোনা মহামারী থাকবে স্বেচ্ছাসেবক লীগের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।

এসময় আরও বক্তব্য রাখেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মতিউর রহমান মতি, স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় দপ্তর সম্পাদক আজিজুল হক আজিজ, গ্রন্থণা ও প্রকাশনা বিষয়ক সম্পাদক কেএম মনোয়ারুল ইসলাম বিপুল, তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ হাওলাদার।

আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এসএম মান্নান কচি, স্বেচ্ছাসেবক লীগের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিষয়ক সম্পাদক ওবায়দুল হক খান, মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি আলহাজ্ব মফিজ উদ্দিন আহমেদ বেপারী, সহ আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগের বিভিন্ন থানা ওয়ার্ডের নেতাকর্মীবৃন্দ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক লীগ সভাপতি ইসহাক মিয়া। সঞ্চালনা করেন ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক ও ৪৯ নং ওয়ার্ড কাউন্সিলর আনিসুর রহমান নাঈম।

 



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা