রুমিনের আসনে এমপি হলেন ইনুর স্ত্রী

সময় ট্রিবিউন ডেস্ক | ৬ মার্চ ২০২৩, ০৬:৪২

সংগৃহীত

বিএনপি নেত্রী ব্যারিস্টার রুমিন ফারহানার আসনের উপনির্বাচনে এমপি হয়েছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনুর স্ত্রী ও দলের সহসভাপতি আফরোজা হক রীনা।

আজ রোববার (৫ মার্চ) এই পদে বাছাই শেষে মনোনয়ন বৈধ ঘোষণা করে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)।

আওয়ামী লীগের নেতৃত্বাধীন জোটের মনোনীত প্রার্থী ছিলেন আফরোজা হক রীনা। জাতীয় সংসদের আসন অনুপাত অনুযায়ী এ আসন আওয়ামী লীগের পাওয়ার কথা থাকলেও জাসদকে ছেড়ে দেওয়া হয়েছে।

ইসির নির্বাচন ব্যবস্থাপনা-১ অনুবিভাগের যুগ্মসচিব ও এই আসনের উপনির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. আবদুল বাতেনের সই করা বিজ্ঞপ্তি প্রকাশ করেছে নির্বাচন কমিশন।

এতে ইসি জানায়, ঘোষিত তপশিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের সময়সীমা ছিল ২৮ ফেব্রুয়ারি সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। ওই সময়ের মধ্যে ১৪ দলীয় জোটের মনোনীত জাসদের প্রার্থী আফরোজা হকের মনোনয়নপত্র দাখিল করা হয়। পূর্বঘোষিত সময়সূচি অনুসারে ২ মার্চ বেলা ১১টা থেকে বাছাই করে আফরোজা হকের মনোনয়নপত্র গৃহীত হয়। জাতীয় সংসদ (সংরক্ষিত মহিলা আসন) নির্বাচন আইন-২০০৪ এর ধারা-১০ এর উপ-ধারা (৮) অনুসারে আফরোজা হকের মনোনয়নপত্র বৈধ হয়।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা