কলাপাড়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

আল-আমিন, কলাপাড়া উপজেলা প্রতিনিধি | ১৯ সেপ্টেম্বর ২০২২, ২৩:৫০

সংগৃহীত

কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে কলাপাড়ায় শান্তিপূর্ণভাবে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

কলাপাড়া উপজেলা বিএনপি এবং তাদের সহযোগী অঙ্গ সংগঠনের উদ্যোগে রাজধানীর পল্লবী সহ দেশব্যাপী বিএনপির চলমান কর্মসূচিতে পুলিশের গুলিবর্ষণ ও আওয়ামী সন্ত্রাসীদের নৃশংশ হামলার প্রতিবাদে, প্রতিবাদ সমাবেশ করেছে কলাপাড়া উপজেলা ও পৌর বিএনপি।

রবিবার ১৮ সেপ্টেম্বর উপজেলা দলীয় কার্যালয়ের সামনে থেকে মিছিলটি বের হয়ে শহরের মূল সড়কগুলো প্রদক্ষিণ শেষে এক প্রতিবাদ সমাবেশের মধ্য দিয়ে এ কর্মসূচি শেষ হয়।

এতে প্রধান অতিথী হিসেবে বক্তব্য রাখেন গাজী মোঃ ফারুক আহম্মেদ।সভাপতি পৌর বিএনপি। মোঃমুসা তাওহিদ নান্নু মুন্সি সাধারন সম্পাদক পৌর বিএনপি।

উপজেলা বিএনপি'র যুগ্ম-আহবায়ক এ্যাডভোকেট খন্দকার নাসির উদ্দিন এর সঞ্চালনায়। অন্যান্যদের মধ্যে উপস্থিত মোঃহারুন অর রশীদ ভারপ্রাপ্ত আহবায়ক উপজেলা যুবদল।মোঃমেহেদী হাসান প্রিন্স, ভারপ্রাপ্ত আহবায়ক উপজেলা স্বেচ্ছাসেবকদল কামরুজ্জামান কাজল তালুকদার, কাজী ইয়াদুল ইসলাম তুষার, রুহুল আমিন গাজী যুবদল, স্বেচ্ছাসেবকদল ছাত্রদল, কৃষকদল ও তাদের সহযোগী সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ।

এসময় বক্তারা সরকারের কঠোর সমালোচনা ও বিভিন্ন কর্মকাণ্ডের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা