৪ এপ্রিলের মধ্যে মামুনুল হককে গ্রেফতারে আল্টিমেটাম

সময় ট্রিবিউন | ২৯ মার্চ ২০২১, ২৩:২৩

হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নেতা মাওলানা মামুনুল হক। ফাইল ছবি

আগামী ৪ এপ্রিলের মধ্যে হেফাজতের কেন্দ্রীয় নেতা মাওলানা মামুনুল হককে গ্রেফতার করার আল্টিমেটাম দিয়েছে জাতীয় ওলামা মাশায়েখ শেখ ঐক্য পরিষদ।

ব্রাহ্মণবাড়িয়ার হরতালে ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগে সোমবার (২৮ মার্চ) রাজধানীর প্রেসক্লাবে জাতীয় ওলামা মাশায়েখ শেখ ঐক্য পরিষদ পক্ষ থেকে এক মানববন্ধনে এ আল্টিমেটাম দেন পরিষদের নেতাকর্মীরা।

মানববন্ধনের নেতারা বলেন, ধ্বংসস্তূপের শহরে এখন পরিণত হয়েছে ব্রাহ্মণবাড়িয়া। হেফাজতে ইসলামের আহ্বানে বিক্ষোভ, হরতালে চালানো তাণ্ডবে লণ্ডভণ্ড হয় বিভিন্ন স্থাপনা। জাতির পিতা বঙ্গবন্ধুর একাধিক প্রতিকৃতি ভাঙচুরসহ সরকারি বেসরকারি অন্তত অর্ধশত স্থাপনা ভাঙচুর করে পুড়িয়ে দেয়া হয়েছে। হেফাজতের কেন্দ্রীয় নেতা মাওলানা মামুনুল হকের হুকুমে এসব হয়েছে।

এসময় আগামী ৪ এপ্রিলের মধ্যে হেফাজতের কেন্দ্রীয় নেতা মাওলানা মামুনুল হককে গ্রেফতার করার আল্টিমেটাম বেঁধে দেয় জাতীয় ওলামা মাশায়েখ শেখ ঐক্য পরিষদ।

নেতারা বলেন, হেফাজতের তাণ্ডবে পুড়ে গেছে রেলস্টেশেনের সার্ভার রুম। রেলস্টেশনের সার্ভার রুমে আগুন দেয়ার পাশাপাশি উপড়ে ফেলা হয় রেলের স্লিপারও। টিকিট বিক্রিও বন্ধ। এছাড়া উপজেলা ভূমি অফিসসহ বেশ কয়েকটি সরকারি অফিস অনেকটাই পরিত্যক্ত। হামলার ঘটনায় এখনও আতঙ্ক কাটেনি স্থানীয়দের। ঘটনায় জড়িতদের বিচারের দাবি জানানো হয়।

অন্যদিকে, গত শনিবার (২৭ মার্চ) নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ এনে রাজধানীসহ সারা দেশে বিক্ষোভ কর্মসূচি পালন করে হেফাজতে ইসলাম। কর্মসূচি থেকে হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মামুনুল হক বলেন, আগামীকালের (রোববার ২৮ মার্চ) হরতাল কর্মসূচিসহ তাদের কর্মসূচিতে যেখানেই বাধা দেয়া হবে, সেখানেই প্রতিহত করা হবে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা