ওয়াদা করলেন স্বরাষ্ট্রমন্ত্রী

সময় ট্রিবিউন | ৮ মে ২০২১, ০১:৫০

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল-ফাইল ছবি

হেফাজতে ইসলামের তাণ্ডবে জড়িতদের আইনের আওতায় আনবেন বলে ওয়াদা করলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলায় হেফাজতের তাণ্ডবে ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি পরিদর্শন শেষে শুক্রবার দুপুরে তিনি এ আশ্বাস দেন।

মন্ত্রী বলেন, আমি নিজে এসে দেখে গেলাম। আমি আপনাদের সাথে ওয়াদা করছি, যারা এই সহিংসতার সাথে জড়িত, তাদের সবাইকে চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে আসব।

তিনি বলেন, হেফাজতের কর্মকাণ্ড দেশের আলেমরা সমর্থন করেন না। ইসলাম ধর্ম কখনও সহিংসতার কথা বলে না। ইসলাম শান্তির ধর্ম। যারা হেফাজতের নামে দুষ্কর্ম করে, নিষ্ঠুরতা করে, অত্যাচার করে, এরা মানুষ না, এরা অমানুষ।

এ সময় উপস্থিত ছিলেন ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান, অতিরিক্তি ডিআইজি নূরে আলম মিনা, জেলা পুলিশ সুপার আব্দুল মোমেন, সিরাজদিখান উপজেলা পরিষদের চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ ফয়েজুল ইসলাম এবং উপজেলার বিভিন্ন ইউপির চেয়ারম্যান।

গত ২৮ মার্চ হেফাজতের ডাকা হরতালকে কেন্দ্র করে সিরাজদিখানের রাজনগর ইউনিয়নে হামলা করেন হেফাজতকর্মীরা। এ সময় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এসএম আলমগীর কবিরের বাড়িসহ ১০টি বাড়িঘরে ভাঙচুর এবং অগ্নিসংযোগ করা হয়।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. সক্ষমতা বাড়াতে পুলিশে ১৪ হাজার নতুন পদ সৃষ্টি
    সক্ষমতা বাড়াতে পুলিশে ১৪ হাজার নতুন পদ সৃষ্টি
  1. ধ্বংসস্তূপ থেকে ফিনিক্স পাখি : ৭৭ বছরের বন্ধুর পথ পেরিয়ে আবারও ঘুরে দাঁড়াবে আওয়ামী লীগ
    ধ্বংসস্তূপ থেকে ফিনিক্স পাখি : ৭৭ বছরের বন্ধুর পথ পেরিয়ে আবারও ঘুরে দাঁড়াবে আওয়ামী লীগ
  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
জনপ্রিয় খবর