ইয়াবাসহ ছাত্রলীগ নেতা আটক

কুড়িগ্রাম প্রতিনিধি | ৫ আগষ্ট ২০২২, ০০:১৮

সংগৃহীত

কুড়িগ্রামের ফুলবাড়ীতে ১৯৪ পিস ইয়াবাসহ উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তার এক সহযোগীকে আটক করেছে র‌্যাব।

আটককৃতরা হলেন উপজেলার সদর ইউনিয়নের পানিমাছকুটি গ্রামের নুর মোহাম্মদের ছেলে ও ফুলবাড়ী উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক লোকমান হোসেন (২৫) ও একই ইউনিয়নের চন্দ্রখানা গ্রামের আফজাল হোসেনের ছেলে মামুন পোদ্দার (২২)।

বুধবার (৩ আগস্ট) বিকালে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ভাঙ্গামোড় ইউনিয়নের দক্ষিণ নজরমামুদ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পাশ থেকে তাদের আটক করা হয়।পরে র‌্যাব বাদী হয়ে বুধবার রাতে ফুলবাড়ী থানায় তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে।

পুলিশ ও মামলা সূত্রে জানা গেছে, বুধবার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে রংপুর র‌্যাব-১৩-এর একটি বিশেষ টিম উপজেলার ভাঙ্গামোড় ইউনিয়নের নজরমামুদ এলাকার দক্ষিণ নজরমামুদ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পাশ থেকে লোকমান ও মামুনকে আটক করে। এসময় তাদের তল্লাশি করে ১৯৪ পিস ইয়াবা জব্দ করা হয়। পরে র‌্যাব ফুলবাড়ী থানায় তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন।

ফুলবাড়ী থানার ওসি ফজলুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটক দুইজনকে কুড়িগ্রাম জেল হাজতে পাঠানো হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ভোটের ফল চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে যেতে পারেন মমতা
    ভোটের ফল চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে যেতে পারেন মমতা
  1. অবশেষে সেনাবাহিনী প্রত্যাহারের সিদ্ধান্ত
    অবশেষে সেনাবাহিনী প্রত্যাহারের সিদ্ধান্ত
  1. ইরান ইস্যুতে ট্রাম্পকে সতর্ক করলেন পুতিন
    ইরান ইস্যুতে ট্রাম্পকে সতর্ক করলেন পুতিন
  1. ইরানে হামলা নিয়ে নতুন পরিকল্পনার খবরে চার বছরের মধ্যে সর্বোচ্চ তেলের দাম
    ইরানে হামলা নিয়ে নতুন পরিকল্পনার খবরে চার বছরের মধ্যে সর্বোচ্চ তেলের দাম
  1. জামায়াত নেতা আজহারুলের মুক্তির দাবিতে শেরপুরে বিক্ষোভ সমাবেশ
    জামায়াত নেতা আজহারুলের মুক্তির দাবিতে শেরপুরে বিক্ষোভ সমাবেশ
  1. শেরপুরে হরতাল পালন ও রাস্তায় অগ্নিসংযোগ করেছে ছাত্রলীগ
    শেরপুরে হরতাল পালন ও রাস্তায় অগ্নিসংযোগ করেছে ছাত্রলীগ
  1. শেরপুরে বিএনপি নেতা মাসুদের বিরুদ্ধে প্রকাশিত মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের প্রতিবাদ
    শেরপুরে বিএনপি নেতা মাসুদের বিরুদ্ধে প্রকাশিত মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের প্রতিবাদ
  1. শেরপুরে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে প্রেসক্লাবের স্মারকলিপি প্রদান
    শেরপুরে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে প্রেসক্লাবের স্মারকলিপি প্রদান
  1. শেখ হাসিনার আসন্ন 'ভার্চুয়াল বৈঠক' ঘিরে আওয়ামী লীগে কী চলছে
    শেখ হাসিনার আসন্ন 'ভার্চুয়াল বৈঠক' ঘিরে আওয়ামী লীগে কী চলছে
  1. শেরপুরের নালিতাবাড়ীতে হত্যা মামলার আসামি ইউপি চেয়ারম্যানসহ গ্রেফতার ২
    শেরপুরের নালিতাবাড়ীতে হত্যা মামলার আসামি ইউপি চেয়ারম্যানসহ গ্রেফতার ২