এমপি মমতাজকে নিয়ে ছাত্রলীগ নেতার আপত্তিকর বক্তব্য, শোকজ

নিজস্ব প্রতিবেদক | ৯ জুলাই ২০২২, ০১:৪৫

সংগৃহীত

মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য মমতাজ বেগমকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আপত্তিকর বক্তব্য দেওয়ার অভিযোগ উঠেছে বরিশালের বাকেরগঞ্জের ছাত্রলীগ নেতা মো. হাবিবুর রহমানের বিরুদ্ধে। 

তাকে এ বিষয়ে কারণ দর্শনের নোটিশ দিয়েছে বাকেরগঞ্জ উপজেলা ছাত্রলীগ। মো. হাবিবুর রহমান বাকেরগঞ্জ উপজেলার কলসকাঠী ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক।

অভিযোগ রয়েছে, মো. হাবিবুর রহমান কয়েকদিন ধরে এমপি মমতাজ বেগমকে নিয়ে ফেসবুকে অশালীন বক্তব্য প্রদান করে আসছেন। বিষয়টি উপজেলা ছাত্রলীগের নজরে আসে। গত বৃহস্পতিবার মো. হাবিবুর রহমানকে ৭ দিনের মধ্যে কেন বহিষ্কার করা হবে না তার কারণ দর্শনের নোটিশ দেয় উপজেলা ছাত্রলীগ।

বাকেরগঞ্জ উপজেলা ছাত্রলীগ সভাপতি সাইফুল ইসলাম ডাকুয়া বিষয়টি নিশ্চিত করে যুগান্তরকে বলেন, এ ঘটনায় ছাত্রলীগের ভাবমূর্তি খর্ব হয়েছে। ছাত্রলীগের একটি গুরুত্বপূর্ণ পদে থেকে কেন এ ধরনে কাজের সঙ্গে যুক্ত হয়েছেন তিনি তা তার নিকট জানতে চাওয়া হয়েছে। যথাযথ কারণ না দেখাতে পারলে তাকে ছাত্রলীগের পদ থেকে বহিষ্কার করা হবে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা