দ্রব্যমূল্য নিয়ে বিএনপি দ্বিচারিতা করছে, দাবি তথ্যমন্ত্রীর

সময় ট্রিবিউন | ১৭ মার্চ ২০২২, ০০:২৮

দ্রব্যমূল্য নিয়ে বিএনপি দ্বিচারিতা করছে বলে দাবি করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ। এ সময় ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) পণ্য নিয়ে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদের সমালোচনা করেন তথ্যমন্ত্রী।

মঙ্গলবার বিকেলে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে একুশে বইমেলায় পাঁচটি গ্রন্থের মোড়ক উন্মোচন শেষে এসব কথা বলেন তথ্যমন্ত্রী।

 এ সময় তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বলেন, বিএনপি ভেতরে ভেতরে পণ্যমূল্য বৃদ্ধি করার জন্য অসাধু ব্যবসায়ীদের তাল দিচ্ছে, উৎসাহ দিচ্ছে। আর মাঠে লোক দেখানো কর্মসূচি পালন করছে, যেটি তাদের দ্বিচারিতা।

উন্নয়নের নামে ক্ষমতাসীনদের বিদেশে টাকা পাচার নিয়ে বিএনপি নেতা রুহুল কবির রিজভীর করা মন্তব্যেরও সমালোচনা করেন তথ্যমন্ত্রী।

 তিনি বলেন, বিএনপির নেতা তারেক রহমান ও খালেদা জিয়ার দ্বিতীয় পুত্র আরাফাত রহমান কোকোর টাকা পাচারের তথ্য এফবিআই উদ্ঘাটন করেছে। সেই টাকা সিঙ্গাপুর থেকে বাংলাদেশে ফেরতও আনা হয়েছে।

হাছান মাহমুদ বলেন, আজকে বাংলাদেশ যেভাবে এগিয়ে যাচ্ছে, তাতে পুরো পৃথিবী প্রশংসা করছে। এতে বিএনপির গাত্রদাহ হওয়ায় তারা বিভ্রান্তিকর কথা বলছে। দ্রব্যমূল্য নিয়ে গণমাধ্যমের করা প্রতিবেদনের সমালোচনা করেন তথ্যমন্ত্রী। তিনি বলেন, ‘কিছু পত্রপত্রিকা ও টেলিভিশন চ্যানেলে আমরা দেখতে পাচ্ছি, কেউ পণ্য না পেলে সেটি প্রচার করা হচ্ছে কিন্তু হাজার হাজার মানুষ যে পণ্য নিয়ে খুশি হয়ে যাচ্ছে, সেটি প্রচার করা হচ্ছে না।’

করোনা ও ইউক্রেন যুদ্ধের কারণে সমগ্র পৃথিবীতে দ্রব্যমূল্য প্রায় ৬০ শতাংশ বেড়েছে উল্লেখ করে হাছান মাহমুদ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার পণ্যমূল্য বৃদ্ধি নিয়ে যথাযথ ব্যবস্থা নিয়েছে। ভারত, পাকিস্তানের তুলনায় দেশে মূল্যবৃদ্ধি অনেক কম। আমাদের সরকার অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করছে। টিসিবির মাধ্যমে এক কোটি স্বল্প আয়ের মানুষের জন্য স্বল্প মূল্যে নিত্যপণ্য বিক্রির ব্যবস্থা নেওয়া হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা