‘বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ও খাবার যেতে না দেয়া আন্দোলন হতে পারে না’

সময় ট্রিবিউন | ২৫ জানুয়ারী ২০২২, ০৩:৫৬

হাছান মাহমুদ-ফাইল ছবি

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাড়িতে খাবার যেতে না দেয়া ও বিদ্যুৎ সংযোগ কেটে দেয়া আন্দোলন হতে পারে না বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ।

সোমবার (২৪ জানুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

এ সময় তথ্যমন্ত্রী শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সমালোচনা করে বলেন, উপাচার্যের বাড়িতে খাবার যেতে না দেয়া ও বৈদ্যুতিক সংযোগ কেটে দেয়া কোনো আন্দোলন হতে পারে না। কেউ কেউ রাজনৈতিক উদ্দেশ্যে শিক্ষার্থীদের ব্যবহার করছে বলেও মন্তব্য করেন তিনি।

এ সময় ইসি গঠনের আইন নিয়েও কথা বলেন তিনি।

তিনি বলেন, সুশীল সমাজের যে কয়েকজন প্রতিনিধি দ্রুত ইসি গঠন আইনের তাগাদা দিয়েছিলেন, তারাই এখন আইন করার উদ্যোগের সমালোচনা করছেন।

এর মাধ্যমে তারা কোনো পক্ষের ক্রীড়ানক হিসেবে কাজ করছে বলে মনে করছেন তথ্যমন্ত্রী। বিএনপিও দ্রুত আইন করার কথা বলে এখন সমালোচনা করছে। তথ্যমন্ত্রী বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নির্বাচন কমিশনার বানালেই কেবল বিএনপি খুশি হবে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা