বঙ্গবন্ধুকে নিয়ে গান গাইলেন কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা জসীম উদ্দীন

সময় ট্রিবিউন | ৩ জানুয়ারী ২০২২, ১০:৪৪

ছবিঃ সংগৃহীত

জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত সুরকার ও সংগীত পরিচালক শওকত আলী ইমনের সংগীত আয়োজনে গাইলেন শিল্পী জসীম উদ্দীন। "বাংলাদেশের বুকে মুজিব থাকবে চিরকাল" শিরোনামে গানটির কথা ও সুর করেছেন শিল্পী জসীম নিজেই।

ছোটবেলা থেকেই সংগীতের প্রতি অনুরাগ শিল্পী জসীমের। গ্রামে থাকা কালীন উস্তাত মানিক চন্দ্র মজুমদারের কাছে সংগীতে প্রাথমিক হাতে খড়ি হয়। পরিবার, শিক্ষক এবং বন্ধুদের অনুপ্রেরণায় উৎসাহ পেয়েছেন জসীম। তিনি বরিশাল জেলার উজিরপুর থানার ভবানীপুর গ্রামে জন্মগ্রহন করেছেন।

জসীম উদ্দীন কেন্দ্রীয় ছাত্রলীগের সাংস্কৃতিক বিষয়ক উপ সম্পাদকের দায়িত্বে আছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর প্রথম শ্রেণীতে উত্তীর্ণ হয়েছেন। জসীম বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতার এবং বেসরকারি টেলিভিশনগুলোর সংগীতানুষ্ঠানের নিয়মিত শিল্পী।

গানটি সম্পর্কে শিল্পী জসীম উদ্দীন বলেন, "হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৪৮ এর ৪ জানুয়ারি নিজ হাতে বাংলাদেশ ছাত্রলীগ প্রতিষ্ঠা করেন।বাংলাদেশ ছাত্রলীগের একজন ক্ষুদ্র কর্মী হিসেবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কে নিয়ে গান লেখা, সুর করা ও গাওয়া বিরাট সৌভাগ্যের ও গর্বের বিষয়। কৃতজ্ঞতা প্রকাশ করছি বাংলাদেশ ছাত্রলীগের সম্মানিত সভাপতি জনাব আল নাহিয়ান খান জয় ও সম্মানিত সাধারণ সম্পাদক জনাব লেখক ভট্টাচার্যের প্রতি। তাদের সার্বিক সহযোগীতা ও অনুপ্রেরণায় ৪ জানুয়ারি বাংলাদেশ ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ও কর্মের প্রতি শ্রদ্ধা রেখে আমাদের এ ক্ষুদ্র নিবেদন। গানটির সংগীত আয়োজন করছেন শ্রদ্ধেয় শওকত আলী ইমন ভাই।সংগীত ক্যারিয়ারের শুরুতেই তার মত একজন জীবন্ত কিংবদন্তির সাথে কাজ করতে পেরে নিজেকে সৌভাগ্যবান মনে করছি।"

তিনি আরও বলেন, এই গানটি ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনাকে সরাসরি শুনানোর সৌভাগ্য হয়েছিলো আমার।

গানটি সম্পর্কে প্রখ্যাত সুরকার ও সংগীত পরিচালক শওকত আলী ইমন বলেন, "গানটির কথা ও সুর আমার কাছে খুবই ভালো লেগেছে। গানটির কথা ও সুরে বঙ্গবন্ধুর জীবন ও রাজনৈতিক চেতনার সুস্পষ্ট ইঙ্গিত রয়েছে। শিল্পী গানটি খুব যত্ন করে গেয়েছেন। আশা করছি গানটি সবার ভালো লাগবে।"



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা