টাকা নিয়েও মাহফিলে এলেন না জিহাদী, বয়কটের দাবিতে মানববন্ধন

আনোয়ার হোসেন আকাশ, ঠাকুরগাঁও | ১৯ ডিসেম্বর ২০২১, ২৩:২০

ছবিঃ সংগৃহীত

অগ্রিম টাকা নিয়েও বক্তা ওয়াজ মাহফিলে আসেননি বলে অভিযোগ পাওয়া গেছে। ইসলামি বক্তা ইলিয়াসুর রহমান জিহাদীর বিরুদ্ধে এ অভিযোগ উঠেছে। এ ঘটনায় অগ্রিম দেওয়া টাকা ফেরত চেয়ে ও বক্তাকে বয়কটের আহ্বান জানিয়ে শাস্তি দাবি করেছেন এলাকাবাসী।

শনিবার (১৮ ডিসেম্বর) বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলার শিবগঞ্জের আমতলীতে একটি মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এলাকাবাসী সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৪ ডিসেম্বর) শিবগঞ্জের আমতলী এলাকায় মহেশপুর জামে মসজিদের উদ্যোগে তৃতীয় বার্ষিক ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়। মাহফিলে প্রধান আলোচক হিসেবে আলোচনা রাখার কথা ছিল ইসলামি বক্তা ইলিয়াসুর রহমান জিহাদীর। আসার কথা বলে অগ্রিম ৮০ হাজার টাকাও নিয়েছেন তিনি। তবে অসুস্থতার কারণ দেখিয়ে মাহফিলে আসতে অস্বীকৃতি জানান। তবে একই সময়ে ওই বক্তা অন্য জায়গায় একটি মাহফিল করেছেন বলে নিশ্চিত হয় এলাকাবাসী।

এ বিষয়ে মাহফিল কমিটির সাধারণ সম্পাদক দবিরুল ইসলাম বলেন, ‘আমরা সবাই মিলে ইলিয়াসুর রহমান জিহাদীর সঙ্গে কয়েক দফায় যোগাযোগ করি। মাহফিলে আসার জন্য দুইবারে আমরা তাকে ৮০ হাজার টাকা দেই। কিন্তু তিনি মাহফিলে আসেননি। আমরা খবর পেয়েছি তিনি বেশি অংকের টাকা পেয়ে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার জালালপুরে মাহফিল করেছেন। আমরা তার দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’

স্থানীয় আহসান হাবীব বলেন, ‘আমরা এলাকার যুবসমাজ ১৫ থেকে ২০ দিন থেকে অক্লান্ত পরিশ্রম করে মাহফিলের আয়োজন করি। আমরা অনেক আনন্দিত ছিলাম। আমাদের সবার বাসায় বিভিন্ন জায়গা থেকে অতিথিরা এসে জড়ো হয়েছিলেন। কিন্তু ৮০ হাজার টাকা নিয়েও তিনি মাহফিলে না এসে আমাদের সঙ্গে প্রতারণা করেছেন। আমরা টাকা ফেরত চাই এবং সারাদেশে বয়কট করা হোক ইলিয়াসুর রহমান জিহাদীকে।’

মাহফিলের স্বেচ্ছাসেবক মনারুল ইসলাম বলেন, ‘তিনি আমাদের কাছে ৮০ হাজার টাকা নিয়েছেন। কিন্তু মাহফিলে আসেননি। আমাদের সঙ্গে উনি বাটপারি ও প্রতারণা করেছেন। তিনি বলেছেন অসুস্থ কিন্তু একইদিনে আরেক জায়গায় মাহফিল করেছেন বলে আমরা নিশ্চিত হয়েছি।’

মাহফিল কমিটির সার্বিক তত্ত্বাবধায়ক রবিউল ইসলাম বলেন, ‘ইলিয়াসুর রহমান জিহাদী ১৩ তারিখে ঠাকুরগাঁওয়ের হরিপুরে মাহফিল করেন। সেসময় আমরা তার সঙ্গে কথা বলি। তিনি আমাদের কথা দেন এবং ওই মাহফিল মঞ্চেই আমাদের মাহফিলে আসার জন্য মানুষকে দাওয়াত করেন। কিন্তু তিনি আসেননি, যার সব প্রমাণ আমাদের হাতে আছে। তিনি টাকা নিয়েও আমাদের মাহফিলে আসেননি। আমরা আমাদের টাকা ফেরত চাই এবং তার দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’

এ বিষয়ে জানতে রোববার (১৯ ডিসেম্বর) ইলিয়াসুর রহমান জিহাদীর সঙ্গে মোবাইলে একাধিকবার যোগাযোগের চেষ্টা করলেও তিনি ফোন ধরেননি।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর