ব্রাহ্মণবাড়িয়ায় তান্ডবের ঘটনায় ২০ মাদ্রাসা ছাত্র বহিষ্কার

সময় ট্রিবিউন | ২৭ এপ্রিল ২০২১, ০৮:১০

ছবিঃ সংগৃহীত

গত ২৬ মার্চ ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতের তাণ্ডব ঘটনার সময় সরকারি স্থাপনায় হামলার অভিযোগে জামিয়া ইসলামিয়া ইউনুছিয়া মাদ্রাসার দাওরায়ে হাদিস বিভাগের ২০ জন ছাত্রকে মাদ্রাসা থেকে বহিষ্কার করা হয়েছে। সোমবার (২৬ এপ্রিল) রাতে মাদ্রাসার শিক্ষা সচিব মুফতি সামছুল হক সরাইলী স্বাক্ষরিত এক আদেশে তাদের বহিষ্কার করা হয়।

বহিষ্কৃত ২০ জনই জেলা শহরের কান্দিপাড়া জামিয়া ইসলামিয়া ইউনুছিয়া মাদ্রাসার ২০২০-২০২১ ঈসায়ী শিক্ষাবর্ষের ছাত্র ছিল।

বহিষ্কৃতরা হলেন- আশেক এলাহি, আবু হানিফ, মিছবাহ উদ্দিন, আশরাফুল ইসলাম, আলাউদ্দিন, মবকুল হুসেন, রফিকুল ইসলাম, মুবারকুল্লাহ, বোরহান উদ্দিন, আব্দুল্লাহ আবজাল, মো. জুবায়ের, হিজবুল্লাহ রাহমানী, জুবায়ের, শিব্বির আহমদ, ইফতেখার আদনান, সাইফুল ইসলাম, মো. সোলাইমান, রাকিব বিল্লাহ, তারেক জামিল ও মো. হাবিবুল্লাহ। তাদের প্রত্যেকের বয়স ২০ থেকে ২২ বছরের মধ্যে।

মাদ্রাসার শিক্ষা সচিব মুফতি সামছুল হক সরাইলী স্বাক্ষরিত ওই আদেশের সূত্রে জানা গেছে, জামিয়ায় ভর্তি পালনীয় শর্তাবলীর ২৫ নম্বর ধারায় মাদ্রাসার সমুদয় রীতিনীতি ও আইনকানুন অমান্য করে হুজুরদের বাঁধাকে উপেক্ষা করে গত ২৬ মার্চ বিকেলে জেলার সরকারি স্থাপনায় হামলা চালানো হয়। হামলায় এই ২০ জন মাদ্রাসার ছাত্র অংশ নিয়েছে বলে মাদ্রাসা কর্তৃপক্ষ জানতে পেরেছে। তাই তাদেরকে মাদ্রাসা থেকে বহিষ্কার করেছে জামিয়া ইসলামিয়া ইউনুছিয়া মাদ্রাসা কর্তৃপক্ষ।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
  1. থালাপতি বিজয়ের হাতেই তামিলনাড়ুর ক্ষমতা
    থালাপতি বিজয়ের হাতেই তামিলনাড়ুর ক্ষমতা
  1. ভোটের ফল চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে যেতে পারেন মমতা
    ভোটের ফল চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে যেতে পারেন মমতা
  1. অবশেষে সেনাবাহিনী প্রত্যাহারের সিদ্ধান্ত
    অবশেষে সেনাবাহিনী প্রত্যাহারের সিদ্ধান্ত
  1. ইরান ইস্যুতে ট্রাম্পকে সতর্ক করলেন পুতিন
    ইরান ইস্যুতে ট্রাম্পকে সতর্ক করলেন পুতিন
  1. ইরানে হামলা নিয়ে নতুন পরিকল্পনার খবরে চার বছরের মধ্যে সর্বোচ্চ তেলের দাম
    ইরানে হামলা নিয়ে নতুন পরিকল্পনার খবরে চার বছরের মধ্যে সর্বোচ্চ তেলের দাম
  1. জামায়াত নেতা আজহারুলের মুক্তির দাবিতে শেরপুরে বিক্ষোভ সমাবেশ
    জামায়াত নেতা আজহারুলের মুক্তির দাবিতে শেরপুরে বিক্ষোভ সমাবেশ
  1. শেরপুরে হরতাল পালন ও রাস্তায় অগ্নিসংযোগ করেছে ছাত্রলীগ
    শেরপুরে হরতাল পালন ও রাস্তায় অগ্নিসংযোগ করেছে ছাত্রলীগ
  1. শেরপুরে বিএনপি নেতা মাসুদের বিরুদ্ধে প্রকাশিত মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের প্রতিবাদ
    শেরপুরে বিএনপি নেতা মাসুদের বিরুদ্ধে প্রকাশিত মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের প্রতিবাদ
  1. শেরপুরে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে প্রেসক্লাবের স্মারকলিপি প্রদান
    শেরপুরে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে প্রেসক্লাবের স্মারকলিপি প্রদান