বিএনপি গণতন্ত্রের ফেরিওয়ালা সেজেছে : কাদের

সময় ট্রিবিউন | ১৮ নভেম্বর ২০২১, ০৭:২৮

ছবিঃ সংগৃহীত

বিএনপি ক্ষমতায় গেলে হাওয়া ভবনের লুটপাট শুরু হবে, দেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে, দেশে রক্তের বন্যা বয়ে যাবে, জীবনের নিরাপত্তা থাকবে না। তাই শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ থাকতে হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। 

বুধবার (১৭ নভেম্বর) দুপুরে নাটোরের সিংড়া উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে সেতুমন্ত্রী এসব কথা বলেন। 

তিনি আরও বলেন, একদিকে উন্নয়নের জয়গান, অন্যদিকে শুরু হয়েছে দেশবিরোধী ষড়যন্ত্র। সাম্প্রদায়িক শক্তির ওপর ভর করে বিএনপি ষড়যন্ত্রের চোরাগলি দিয়ে ক্ষমতায় যাওয়ার দিবাস্বপ্ন দেখছে। গণতন্ত্রের মুখোশ পরা এই দলটি ক্ষমতায় যাওয়ার জন্য গণতন্ত্রের ফেরিওয়ালা সেজেছে।

ওবায়দুল কাদের বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হাজার বছরের পরাধীনতার গ্লানি ছিন্ন করে স্বাধীনতা উপহার দিয়ে গেছেন। বঙ্গবন্ধুর দেখানো পথে জননেত্রী শেখ হাসিনা দেশে উন্নয়নের ভিত তৈরি করে দিয়েছেন। তার দূরদর্শী নেতৃত্বে দেশ অপ্রতিরোধ্য গতিতে উন্নয়নের মহাসড়কে এগিয়ে যাচ্ছে। শেখ হাসিনার নেতৃত্বে দেশ এখন পারমাণবিক ক্লাবের সদস্য, পদ্মা বহুমুখী সেতুর নির্মাণ কাজ শেষের পথে, নির্মাণ করা হচ্ছে মেট্রোরেল, কর্ণফুলী টানেলসহ অসংখ্য মেগা প্রকল্প।

সেতুমন্ত্রী বলেন, ইউনিয়ন পরিষদের তৃতীয় ধাপের নির্বাচন শুরু হয়েছে। নির্বাচনে দলীয় শৃঙ্খলা রক্ষায় আওয়ামী লীগ কঠোর অবস্থানে যাবে। দলীয় নির্দেশনা না মেনে দলীয় স্বার্থ বিসর্জন দিয়ে নির্বাচনে যারা বিদ্রোহী প্রার্থী দাঁড় করাচ্ছেন, বিশেষ টিম দিয়ে তাদের তালিকা প্রণয়ন করা হচ্ছে। 



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর