দেশে পরিবহন ধর্মঘট চলছে না: শাজাহান খান

সময় ট্রিবিউন | ৬ নভেম্বর ২০২১, ০৮:১৯

শাজাহান খান-ফাইল ছবি

দেশে পরিবহন ধর্মঘট চলছে না উল্লেখ করে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাবেক নৌ-মন্ত্রী শাজাহান খান এমপি বলেছেন, ডিজেলের দাম বেড়ে যাওয়ায় মালিকরা বাধ্য হয়ে গাড়ি চালানো বন্ধ রেখেছেন।

তিনি বলেন, এটাকে পরিবহন ধর্মঘট বলা যাবে না। আমরা সংগঠনের পক্ষ থেকে ধর্মঘট কর্মসূচি দিইনি। পরিবহন মালিকরা সড়কে গাড়ি নামাতে না চাইলে আমরা কী করব? চালকরাও অসহায়।

শুক্রবার (৫ নভেম্বর) গণমাধ্যমকে তিনি এসব কথা বলেন।

শাজাহান খান বলেন, উদ্ভূত সমস্যা সমাধানে সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এখন পর্যন্ত কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। আমরা সমস্যা সমাধানের জন্য সবাই চেষ্টা করতে পারি। দ্রুত সমস্যার সমাধান হোক এটাই আমরা চাই। আমরা আমাদের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করতে চাই সরকারকে।

ডিজেলের দাম হঠাৎ করে বাড়ানোয় পরিবহন মালিকরা কর্মসূচি পালন করছেন বলে তিনি উল্লেখ করেন। এক্ষেত্রে ডিজেলের দাম বৃদ্ধির সঙ্গে পরিবহন ভাড়া সমন্বয় করে সমস্যার সমাধান করা যায় বলে তিনি মনে করেন।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর