এদেশে কেউ সংখালঘু নয়, সবাই সংখ্যাগুরু : তথ্যমন্ত্রী

সময় ট্রিবিউন | ৩১ অক্টোবর ২০২১, ০৩:২৪

ছবিঃ সংগৃহীত

এদেশে কেউ সংখালঘু নয়, সবাই সংখ্যাগুরু। বাংলাদেশে যারা সাম্প্রদায়িক রাজনীতি করে এবং সমাজের মধ্যে বিভেদ সৃষ্টি করে ভোট আদায় করার চেষ্টা করে সেই চক্র অর্থাৎ বিএনপি-জামায়াত চক্র।বিএনপি প্রতিনিয়তই ষড়যন্ত্রে লিপ্ত। সাম্প্রতিক ঘটনাপ্রবাহ তাদেরই ষড়যন্ত্রের ফসল এবং সেগুলো ধীরে ধীরে দিবালোকের মত স্পষ্ট হচ্ছে।

শনিবার (৩০ অক্টোবর) দুপুরে দিনাজপুর জেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেওয়ার আগে সাংবাদিকদের তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ এসব কথা বলেন। 

তথ্যমন্ত্রী আরও বলেন, আমরা শুরু থেকেই তাদের ষড়যন্ত্রের কথা বলেছিলাম। আজকে তদন্তে দেখা যাচ্ছে কীভাবে নোয়াখালীতে বরকত উল্লাহ বুলু ইন্ধন দিয়েছে, ইকবালকে কারা ইন্ধন দিয়েছে সবগুলো ধীরে ধীরে বের হচ্ছে। আমাদের দল তাৎক্ষণিকভাবে সারাদেশে নির্দেশনা দিয়েছিল দলের নেতাকর্মীরা যাতে সংখ্যালঘু সম্প্রদায়ের পাশে থাকে এবং আমাদের দল দাঁড়িয়েছিল। একই সঙ্গে সরকার তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করেছিল। এ পর্যন্ত ১২৯টি মামলা হয়েছে, গ্রেফতার হয়েছে ১২শর বেশি আসামি। সরকারের পক্ষ থেকে যে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে সেটি সর্বমহলে প্রশংসিত হচ্ছে। আমাদের দেশের কূটনীতিকরাও এর প্রশংসা করেছেন।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর