প্রধানমন্ত্রী সার্বক্ষণিক আপনাদের খোঁজখবর নিচ্ছেন : স্পিকার

সময় ট্রিবিউন | ২০ অক্টোবর ২০২১, ১১:০১

ছবিঃ সংগৃহীত

পীরগঞ্জ উপজেলার রামনাথপুর ইউনিয়নের মাঝিপাড়াসহ ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে গিয়ে জাতীয় সংসদের স্পিকার ও রংপুর-৬ (পীরগঞ্জ) আসনের সংসদ সদস্য ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, আপনাদের ওপর যে ভয়াবহ তাণ্ডব চালিয়েছে সন্ত্রাসীরা তা আমি নিজের চোখে দেখলাম। প্রধানমন্ত্রী সার্বক্ষণিক আপনাদের বিষয়ে খোঁজখবর নিচ্ছেন। সব ধরনের সাহায্য সহযোগিতা ও নিরাপত্তা দেওয়া হবে।

মঙ্গলবার (১৯ অক্টোবর) দুপুরে পীরগঞ্জ উপজেলার বাটেরহাট আরডিএস দাখিল মাদ্রাসা মাঠে ত্রাণসামগ্রী বিতরণের সময় এক সমাবেশে হিন্দু সম্প্রদায়ের মানুষদের উদ্দেশে ড. শিরীন শারমিন চৌধুরী এসব কথা বলেন।

তিনি বলেন, আপনারা চিন্তা করবেন না। সবাইকে একত্রিত হয়ে এ অশুভ শক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। শক্ত প্রতিরোধ গড়ে তুলতে হবে। আর যেন একটি সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর কোনো নির্যাতনের ঘটনা না ঘটে- এজন্য সতর্ক থাকবে হবে।

স্পিকার আরও বলেন, প্রধানমন্ত্রী এ বিষয়ে সার্বক্ষণিক খোঁজ নিচ্ছেন; যাতে আপনাদের আর কোনো ক্ষতি না হয়। আপনাদের যাতে কষ্ট না হয়। এ সময় প্রতিটি পরিবারের ক্ষয়ক্ষতি অনুপাতে তাদের হাতে নগদ অর্থ ও গৃহনির্মাণের টিন বিতরণ করেন তিনি।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর