স্বার্থান্বেষী মহল হত্যা করেছে মুহিবুল্লাহকে : পররাষ্ট্রমন্ত্রী

সময় ট্রিবিউন | ২ অক্টোবর ২০২১, ১৮:০২

ছবিঃ সংগৃহীত

রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহ মিয়ানমারে ফেরত যেতে চেয়েছিলেন বলে স্বার্থান্বেষী মহল তাকে হত্যা করেছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন।

শনিবার (২ অক্টোবর) সকালে পররাষ্ট্রমন্ত্রীর বরাত দিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় এ কথা জানিয়েছে।

তিনি আরও বলেন, মুহিবুল্লাহ হত্যাকারীদের বিচারের সম্মুখীন করা হবে।

কক্সবাজারে রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহকে হত্যার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের স্টেট সেক্রেটারি অ্যান্টনি ব্লিনকেন। শুক্রবার (১ অক্টোবর) তিনি নিজের অফিশিয়াল টুইটার অ্যাকাউন্টে এ বার্তা দেন।

ব্লিনকেন লিখেছেন, বাংলাদেশে রোহিঙ্গা মুসলিম নেতা মুহিবুল্লাহর হত্যায় আমরা গভীরভাবে বিচলিত। বিশ্বজুড়ে রোহিঙ্গা মুসলমানদের মানবাধিকারের জন্য এক সাহসী ও ভয়হীন সমর্থক হিসেবে মুহিবুল্লাহকে স্মরণ করবে বিশ্ব।

এদিকে মুহিবুল্লাহ হত্যার জড়িত সন্দেহে সেলিম উল্লাহ ওরফে লম্বা সেলিম নামে এক রোহিঙ্গা যুবককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। 



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর