পদ্মা সেতুর একাংশ দিয়ে নৌযান চলাচলে স্থায়ী নিষেধাজ্ঞা

সময় ট্রিবিউন | ২৩ সেপ্টেম্বর ২০২১, ০৪:৫২

পদ্মা সেতু-ফাইল ছবি

পদ্মা সেতুর নিচের একাংশ দিয়ে নৌযান চলাচলে স্থায়ী নিষেধাজ্ঞার নির্দেশনা দিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।

নৌযান চলাচলে স্থায়ী নিষেধাজ্ঞা দিয়ে বুধবার বিশেষ বিজ্ঞপ্তি জারি করেছে  বিআইডব্লিউটিএ।

বিআইডব্লিউটিএ’র উপ-পরিচালক স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তি সকল নৌ-যানের মালিক/মাস্টার/ড্রাইভারসহ নৌ-অপারেটর মেনে চলার অনুরোধ জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ফেরীসহ অন্যান্য নৌযানসমূহকে দুই প্রান্তের ১-৫ নম্বর এবং ৩৯-৪৯ নম্বর পিয়ারের মধ্যবর্তী স্প্যানসমূহ পরিহার করে চলাচল করার জন্য স্থায়ীভাবে অনুরোধ করা যাচ্ছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত শিমুলিয়া থেকে বাংলাবাজারগামী লঞ্চসহ অন্যান্য নৌযানসমূহকে পিয়ার নম্বর ১৪-১৫, বাংলাবাজার থেকে শিমুলিয়াগামী লঞ্চসহ অন্যান্য নৌযানসমূহকে পিয়ার নম্বর ১৭-১৮, শিমুলিয়া থেকে আরিচাগামী (উজানের দিক) নৌযানসমূহকে পিয়ার নম্বর ৬-৭ এবং আরিচা থেকে শিমুলিয়াগামী (ভাটির দিক) নৌযানসমূহকে পিয়ার নম্বর ৭-৮ এর মধাবর্তী স্প্যান দিয়ে চলাচল করার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে।

এর আগে গত ৩১ আগস্ট পদ্মা সেতুর ২ ও ৩ নম্বর পিলারের মাঝখানে ‘ওয়ান বি’ স্প্যানের সঙ্গে ধাক্কা লাগে ফেরি বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীরের।

এরও আগে জুলাই ও আগস্ট মাসে চার দফায় পদ্মা সেতুর পিলারে ফেরির ধাক্কা লাগার ঘটনা ঘটে। এসব ঘটনায় কয়েকজন আহত হন। বরখাস্ত করা হয় ফেরির মাস্টারদের।

পিলারে ফেরির ধাক্কার পর পদ্মা সেতু এড়িয়ে চলাচলের জন্য ঘাট স্থানান্তরের সিদ্ধান্ত নেয় নৌপরিবহন মন্ত্রণালয়।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর