আগামী মার্চ-এপ্রিলের মধ্যে ২৪ কোটি টিকা আসবে : পররাষ্ট্রমন্ত্রী

সময় ট্রিবিউন | ১৫ সেপ্টেম্বর ২০২১, ২০:৫৮

ফাইল ছবি

২৪ কোটি টিকা লাইন আপে রয়েছে জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেন, এই টিকা আগামী বছরের (২০২২ সাল) মার্চ- এপ্রিলের মধ্যে আমরা পাব বলে আশা করছি। বুধবার (১৫ সেপ্টেম্বর) হোটেল লা মেরিডিয়ানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এ তথ্য জানিয়েছেন।

ডাচ্-বাংলা চেম্বার অব কমার্স আয়োজিত এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের ড. মোমেন বলেন, এর মধ্যে ২ কোটি ৩০ লাখ লোককে আমরা টিকা দিয়েছি। আমরা প্রথম ধাপে ৮ কোটি লোককে টিকা দিতে চাই। সে লক্ষ্যে ২৪ কোটি টিকা আনার চেষ্টা করছি। এই টিকার বেশির ভাগ পাব কোভ্যাক্স থেকে।

রাশিয়ার টিকা নিয়ে অগ্রগতি রয়েছে কি না জানতে চাইলে তিনি বলেন, রাশিয়ার টিকায় খুব একটা অগ্রগতি নেই। তবে আমরা কাজ করছি।

এক প্রশ্নের উত্তরে ড. মোমেন জানান, ভারতে আমাদের চেয়ে করোনা সংক্রমণের হার বেশি। তবে যুক্তরাজ্য ভারতের নাগরিকদের ভ্রমণে রেড অ্যালার্ট না দিয়ে আমাদের দিয়েছে। যুক্তরাজ্য বলছে, আমাদের এখানে নাকি আফ্রিকার ভ্যারিয়েন্ট রয়েছে। আমাদের এখানে সেটি নেই। তবে স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রতি অনুরোধ তারা যেন বলে, আমাদের এখানে কোনো আফ্রিকান ভ্যারিয়েন্ট নেই। তাহলে সুবিধা হবে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর