আফগানিস্তানের পরিস্থিতি দেখে বাংলাদেশ সিদ্ধান্ত নেবে: পররাষ্ট্রমন্ত্রী

সময় ট্রিবিউন | ১০ সেপ্টেম্বর ২০২১, ০৪:০৯

ফাইল ছবি

ভারত-পাকিস্তান বা অন্য কোনো দেশকে দেখে নয়, আফগানিস্তানের পরিবর্তিত পরিস্থিতি দেখে বাংলাদেশ সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।

ইউরোপের তিন দেশ সফর নিয়ে বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নে মন্ত্রী এ কথা বলেন।

ড. মোমেন বলেন, ইউরোপে কেউ কেউ বলেছে, বিবিসি বলেছে, আপনারা ইন্ডিয়া যেটা করবে, সেটা করবেন কি-না, কিংবা পাকিস্তান যেটা করে, সেটা করবেন কি-না? আমরা বলেছি যে, কে কী করলো আমরা দেখবো না।

তিনি বলেন, আমাকে সবাই জিজ্ঞাসা করেছে আমাদের কী পজিশন? আমরা বলেছি যে, আফগান ইস্যুটা আমরা এখনো পর্যবেক্ষণ করছি। তারা বলেছেন যে, নতুন সরকারকে আমরা স্বীকৃতি দেবো কি-না, আমরা বলেছি, তাদের অবস্থা দেখি। তাদের অ্যাটিচিউড, তাদের পলিসিস, তাদের প্রজেক্টস- এগুলো দেখে আমরা সিদ্ধান্ত নেবো।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা চাই আফগানদের উন্নতি হোক। আমরা বিশ্বাস করি গণতন্ত্রে। বৃহত্তর জনগণের ইচ্ছায় যদি সরকার প্রতিষ্ঠিত হয়, তাহলে আমাদের উচিত তাদেরকে উৎসাহিত করা, তাদেরকে স্বাগত জানানো।

ড. মোমেন আরও বলেন, আফগানিস্তান আমাদের সার্কের সদস্য। তাদের সঙ্গে আমাদের কিছু সম্পর্কও আছে, ঐতিহাসিক সম্পর্ক আছে। কিন্তু গত তালেবান সরকারের সময়ে আমাদের দেশের কিছু লোক ওখানে গিয়ে সন্ত্রাসী কর্মকাণ্ড করেছে। আমরা জিরো টলারেন্স, আমরা কোনো সন্ত্রাসীকে কোনোভাবে প্রশ্রয় দেবো না।

প্রসঙ্গত, গত ৩০ আগস্ট নেদারল্যান্ডস, সুইজারল্যান্ড ও যুক্তরাজ্য সফরের জন্য দেশ ছাড়েন পররাষ্ট্রমন্ত্রী। বৃহস্পতিবার সকালে দেশে ফেরেন তিনি।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ভোটের ফল চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে যেতে পারেন মমতা
    ভোটের ফল চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে যেতে পারেন মমতা
  1. অবশেষে সেনাবাহিনী প্রত্যাহারের সিদ্ধান্ত
    অবশেষে সেনাবাহিনী প্রত্যাহারের সিদ্ধান্ত
  1. ইরান ইস্যুতে ট্রাম্পকে সতর্ক করলেন পুতিন
    ইরান ইস্যুতে ট্রাম্পকে সতর্ক করলেন পুতিন
  1. ইরানে হামলা নিয়ে নতুন পরিকল্পনার খবরে চার বছরের মধ্যে সর্বোচ্চ তেলের দাম
    ইরানে হামলা নিয়ে নতুন পরিকল্পনার খবরে চার বছরের মধ্যে সর্বোচ্চ তেলের দাম
  1. জামায়াত নেতা আজহারুলের মুক্তির দাবিতে শেরপুরে বিক্ষোভ সমাবেশ
    জামায়াত নেতা আজহারুলের মুক্তির দাবিতে শেরপুরে বিক্ষোভ সমাবেশ
  1. শেরপুরে হরতাল পালন ও রাস্তায় অগ্নিসংযোগ করেছে ছাত্রলীগ
    শেরপুরে হরতাল পালন ও রাস্তায় অগ্নিসংযোগ করেছে ছাত্রলীগ
  1. শেরপুরে বিএনপি নেতা মাসুদের বিরুদ্ধে প্রকাশিত মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের প্রতিবাদ
    শেরপুরে বিএনপি নেতা মাসুদের বিরুদ্ধে প্রকাশিত মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের প্রতিবাদ
  1. শেরপুরে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে প্রেসক্লাবের স্মারকলিপি প্রদান
    শেরপুরে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে প্রেসক্লাবের স্মারকলিপি প্রদান
  1. শেখ হাসিনার আসন্ন 'ভার্চুয়াল বৈঠক' ঘিরে আওয়ামী লীগে কী চলছে
    শেখ হাসিনার আসন্ন 'ভার্চুয়াল বৈঠক' ঘিরে আওয়ামী লীগে কী চলছে
  1. শেরপুরের নালিতাবাড়ীতে হত্যা মামলার আসামি ইউপি চেয়ারম্যানসহ গ্রেফতার ২
    শেরপুরের নালিতাবাড়ীতে হত্যা মামলার আসামি ইউপি চেয়ারম্যানসহ গ্রেফতার ২